জলপাইগুড়ি,১৫ মার্চ :- করোনা ভাইরাস নিয়ে ভারত ভুটান সিমান্তে করা নজরদারি শুরু করলো প্রশাসন। গতকাল থেকে জলপাইগুড়ি জেলার চামুর্চিতে ভারত ভুটান সিমান্তে স্বাস্থ্য দপ্তরের পক্ষথেকে স্বাস্থ্য শিবির করা হয়েছে। ভুটান থেকে যে সমস্ত নাগরিকরা প্রতিদিন ভারতে আসেন তাদের সবার স্বাস্থ্য পরিক্ষা করে ভারতে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। একই পদ্ধতিতে ভারত থেকে ভুটানে যে সমস্ত নাগরিকরা ভুটানে প্রবেশ করছেন সেই নাগরিকদের ভুটানের স্বাস্থ্য দপ্তরের পক্ষথেকে স্বাস্থ্য পরিক্ষা করে ভুটানে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি ভুটান সমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা এস এস বি কর্মীরা নিরাপত্তার বিষটি দেখছেন সঙ্গে রয়েছে চামুর্চি থানার পুলিশ। ভুটানের দিকে সামসি ভুটানে করা হয়েছে স্বাস্থ্য শিবির করা হয়েছে। করোনা ভাইরাসের ফলে ভুটান সিমান্তের চামুর্চি বাজার এলাকার ব্যবসায়ীদের মাথায় হাত পরেছে। ভুটানের প্রচুর মানুষ ভারতের চামুর্চি বাজার থেকে প্রতিদিন বাজার করেন কিন্তু করোনার ফলে ব্যবসায়ীদের দোকান কার্যত ফাকা তাদের জিনিসপত্র বিক্রি হচ্ছেনা বলে যানান ব্যবসায়ীরা।
Related Articles
হাবাসের ফোন আশুতোষকে , গোয়াতে আবেদন দুঙ্গার।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৭ মার্চ::- পরেরবার এটিকে-মোহনবাগানের কোচ হচ্ছেন অ্যান্তেনিও লোপেজ হাবাস। সেকারণে এখন থেকেই ঘর গোছানো শুরু করে দিলেন এই স্প্যানিশ কোচ। সাইডব্যাক আশুতোষ মেহেতাকে দলে নিতে চেয়ে তাঁকে ফোন করলেন হাবাস। তবে আশুতোষ মেহেতা কিন্তু সময় চেয়ে নিলেন। কারণ এটিকেতে প্রবীর দাস, প্রীতম কোটালের মতো সাইড ব্যাকদের সঙ্গে প্রতিযোগীতায় প্রথম দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে […]
হাওড়ায় তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে যোগ দিলেন শুভেন্দু।
হাওড়া, ১৩ আগস্ট:- ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশব্যাপী যে আজাদি কা অমৃত মহোৎসব পালন হচ্ছে তারই অঙ্গ হিসাবে শনিবার বিকেলে উত্তর হাওড়ার কমল সংঘের উদ্যোগে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। হাওড়ার গুলমোহর ময়দান থেকে এর সূচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাতীয় পতাকা হাতে নিয়ে হুডখোলা গাড়িতে কর্মসূচিতে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন দলের […]
সরকারের ১১ বছর বর্ষপূর্তি, হাওড়ার বালি-জগাছা ব্লকে কল্যাণ ঘোষের নেতৃত্বে মিছিল।
হাওড়া, ৬ মে:- মা-মাটি-মানুষের সরকারের ১১ বছর বর্ষপূর্তিতে হাওড়ার বালি-জগাছা ব্লকে কল্যাণ ঘোষের নেতৃত্বে মিছিল হল শুক্রবার বিকেলে। এদিন বালি জগাছা ব্লকের সহযোগিতায় সাঁপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলির প্রতীকী ট্যাবলো নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ষষ্ঠীতলা মোড় থেকে শুরু হয়। মিছিল আসে লোকনাথ অটোস্ট্যান্ড আনন্দনগর বি.এড কলেজ পর্যন্ত। কয়েক হাজার মানুষ মিছিলে অংশ […]





