হাওড়া,১৪ মার্চ :- অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে আবারও সাফল্য পেল হাওড়া সিটি পুলিশ। শুক্রবার হাওড়ার লিলুয়া থানা এলাকার একাধিক জায়গায় বিশেষ অভিযান চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় বহু দেশি এবং নামী কোম্পানির মদ। পাশাপাশি মদ রাখার জায়গাগুলোও এদিন ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সঞ্জিত কর্মকার (৩৪) এবং সঞ্জয় সানা (২২)। ধৃত দুজনেই লিলুয়ার চামরাইলের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরে লিলুয়া থানা এলাকার কয়েকটি জায়গা থেকে অবৈধ মদ বিক্রির অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিশেষ অভিযান চালায় লিলুয়া থানার পুলিশ। প্রথমে জগদীশপুর ও চামরাইল এলাকায় অভিযান চালানো হয়। সেখানে অবৈধ মদ রাখার একাধিক জায়গা ভেঙে দেওয়া হয়। ওইসব জায়গায় রাখা অবৈধ মদও নষ্ট করে দেওয়া হয়েছে বলে পু়লিশের দাবি। এরপর চামরাইল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ অবৈধ মদ বিক্রির অভিযোগে সেখান থেকে দু’জনকে গ্রেফতার করে। এর পাশাপাশি চুয়ান্ন বোতল দেশি এবং নামি-দামি কোম্পানির মদ বাজেয়াপ্ত করে পুলিশ। শনিবার এদের আদালতে পেশ করা হয়।
Related Articles
পঞ্চায়েত সমিতির দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত খানাকুল।
হুগলি, ১৫ জুলাই:- পঞ্চায়েত সমিতির দখলকে ঘিরে তৃনমুল এর দুই গোষ্ঠীর মধ্যে ধুন্ধুমার খানাকুল ১ পঞ্চায়েত সমিতিতে। পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতির মাথা ফাটিয়ে দেওয়া, বেশকয়েকজন পঞ্চায়েত সমিতির সদস্যদের মারধর, তৃনমুল এর উভয় পক্ষের জমায়েত পঞ্চায়েত সমিতি অফিসের বাইরে। জমায়েত হঠাতে লাঠি উচিয়ে পুলিশের তাড়া সহ কোনো কিছুই বাদ গেল না এদিন। কিন্তু কেন এই পরিস্থিতি? […]
ইংল্যান্ডে আতঙ্কে পাক ক্রিকেটাররা ! কিন্তু কেন ?
স্পোর্টস ডেস্ক , ২ আগস্ট:- যে কোনো দিন ইংল্যান্ডে খেলতে যাওয়া পাকিস্তানের ড্রেসিংরুমে হানা দিতে পারে একটি সংস্থা । এমনকী লন্ডনে পাকিস্তান দূতাবাস বিল্ডিং এবং হাই কমিশনারের বাড়িও বাজেয়াপ্ত করার হুমকি দিয়ে রেখেছে তারা । নিউইয়র্কের রুসভেল্ট হোটেলও রয়েছে তাদের তালিকায় । আসলে ২০০০ সালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবার-সহ পাকিস্তানের বেশ কিছু সরকারি […]
ইলেকট্রিকের হাইটেনশনের তার খুলে বিপত্তি সিঙ্গুরে।
হুগলি, ১৭ নভেম্বর:- সিঙ্গুরের বাসুবাটি এলাকায় হাই টেনশন ইলেকট্রিক টাওয়ার থেকে তার খুলে পড়ায় এলাকায় বিপত্তি। গ্রামের রাস্তা ও ধান খেতের উপর পড়ে আছে ইলেকট্রিক তার। নিরাপত্তার কারণে গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ রেখেছে বাসিন্দারা। স্থানীয়রা জানাচ্ছেন, আজ সকালে হঠাৎই একটা আওয়াজ হয়। তারপরেই হাই টেনশনের একটি বড় টাওয়ার থেকে একটা তার নিচে খুলে পড়ে […]










