হুগলি, ১১ মার্চ :- তৃণমূল পরিচালিত পৌরসভায় কর্মচারী নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ সিপিএমের। এই অভিযোগের ভিত্তিতেই আজ সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ আন্দোলনে নামলো। এদিন তাঁরা পৌরসভার সামনে ব্যাপক বিক্ষোভে সামিল হয়। পাশাপাশি তাঁদের দাবি নিয়ে তাঁরা পৌরসভায় ডেপুটেশন জমা দেয়। যদিও আজ পৌরসভায় পুরপ্রধান কিংবা উপপুরপ্রধান না থাকায় তাঁরা রিসিভিং কাউন্টারে ডেপুটেশন জমা দেয়। পৌর ভোটের মুখে হুগলি-চুঁচুড়া পৌরসভার এই দুর্নীতির বিরুদ্ধে বামেদের আন্দোলন জারি থাকবে বলে নেতৃত্বরা জানান। পুরসভা সূত্রে খবর এই পুরসভার মোট ৭৬টি খালি পদের জন্য নিয়োগপত্র ছাড়া হয়। ৭জন পিওন এবং ৬৭জন মজদুর পদের জন্য গত ১লা মার্চ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০০০ পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসে চুঁচুড়া শহরে।
শহরের মোট ৭টি কেন্দ্রে পরীক্ষাও হয়। গত ৪ঠা মার্চ ভাইবার জন্য ৪১৩জনের একটি তালিকা পৌরসভার ওয়েবসাইটে বের হয়। অভিযোগ ৪ তারিখেই আরও একটি তালিকা প্রকাশ পায় ওই সাইটে যেখানে ৬জনের নাম অতিরিক্ত ছিলো। এতেই শেষ নয় দু’দিন পর অর্থাৎ ৬ই মার্চ প্রথম তালিকার তুলনায় অতিরিক্ত ২০জনের রোল নাম্বার যুক্ত হয়ে আরও একটি তালিকা প্রকাশ পায়। এই খবর প্রকাশ্যে আসতেই পুরসভার অন্দরে তোলপাড় শুরু হয়। তৃণমূল পরিচালিত এই পৌরসভার বিরোধী দলনেতা সিপিএমের সমীর মজুমদার বলেন। আজ অবধি কোন সরকারী পরীক্ষায় ভাইবার জন্য দু’বার তালিকা প্রকাশ হয়নি। এথেকেই পৌরসভার এই নিয়োগে অ-স্বচ্ছতা ও দুর্নীতি স্পষ্ট। তৃণমূল পয়সার বিনিময়ে অতিরিক্ত পরীক্ষার্থীর নাম প্রকাশ করেছে। স্বচ্ছভাবে নতুন করে পরীক্ষার দাবীতে আমরা আন্দোলনে নামবো। বিষয়টি জানাজানি হতে চোখ কপালে উঠেছে নিয়োগের পরীক্ষায় বসা চাকুরীপ্রার্থীরাও। তাঁরাও চায় আবার নতুন করে পরীক্ষা হোক।Related Articles
হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের বর্ষপূর্তি দৌড়।
হাওড়া, ১ জানুয়ারি:- ২২৩০১ আপ এবং ২২৩০২ ডাউন হাওড়া – নিউ জলপাইগুড়ি – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের নিয়মিত পরিষেবার সোমবার পয়লা জানুয়ারি এক বছর পূর্ণ হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে উচ্চ-গতির ট্রেন সংযোগের এই ট্রেনের উদ্বোধন করেন এবং গত বছর পয়লা জানুয়ারি থেকে ট্রেনটি তার নিয়মিত পরিষেবা শুরু করে। নিউ জলপাইগুড়ি/শিলিগুড়ি এবং কলকাতার মধ্যে চলাচলকারী […]
সোনার বাংলা গড়তে দরকার বিজেপি নেতৃত্বাধীন সরকার , দাবি অমিত শাহর।
সোজাসাপটা ডেস্ক, ৯ জুন:- সারা দেশে করোনা পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলায় বিধানসভা ভোটের দামামা বাজালেন। এদিন তিনি বলেন ২০২১ সালে রাজ্য বিজেপি ক্ষমতায় এসে গরীব কল্যান প্রকল্প চালু করবে। আমাদের মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার ১মিনিটের মধ্যেই বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। বাংলাকে সোনার বাংলা করবে বিজেপি। তিনি […]
ক্রমশ কঠিন হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি।
কলকাতা, ৪ জানুয়ারি:- ক্রমশ কঠিন হচ্ছে রাজ্যের করোনা পরিস্থিতি। এমত অবস্থায় রাজ্যের গ্রামীণ এলাকায় কোভিডে সংক্রমিত দরিদ্র মানুষের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। অসহায় এই সব মানুষের সহায়তা করতে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন থেকে রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসককে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও যারা সংক্রমিত হচ্ছেন চিকিৎসার […]








