হাওড়া,৭ মার্চ :- করোনা মোকাবিলায় প্রস্তুত রাখা হচ্ছে রাজ্যের বিভিন্ন হাসপাতালকে। হাওড়াতেও ঘুসুড়ির সত্যবলা আইডি হাসপাতালকে করোনা মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। আজ শনিবার থেকেই ওই হাসপাতালে করোনার জন্য আইসোলেশন ওয়ার্ড চালু হয়েছে। এ বিষয়ে হাসপাতালের পক্ষ থেকে বিভাগীয় চিকিৎসক ডাঃ মলয় ভট্টাচার্য্য বলেন, আমরা করোনা মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছি। আমাদের হাসপাতালের মেল ওয়ার্ডের একটি অংশে করোনার জন্য আইসোলেশন ওয়ার্ড চালু করছি। আমরা এখানে কোনও রোগী এলে তার প্রথমে ভাইরাস পরীক্ষা করে দেখব। কিছু নমুনা পেলে সেক্ষেত্রে তাকে এখানে রেখে চিকিৎসা করব। প্রাথমিকভাবে সাতটি বেড করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য রাখা হচ্ছে। করোনা আক্রান্ত পুরুষ বা মহিলা কেউ এলে তাদের জন্য এই সাতটি বেড পৃথকভাবে ঘিরে তাদের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে। আজ থেকেই শুরু হল এই ওয়ার্ড। আগামীদিনে আরও ইন্সট্রুমেন্ট আনা হবে। এখানকার চিকিৎসকদের ট্রেনিং দেওয়া হবে। করোনা মোকাবিলায় আমরা সমস্ত রকম প্রস্তুত রয়েছি।
Related Articles
বাজারে সবজির দাম হঠাৎই আগুন, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ জুলাই:- বাজারে শাক সবজির দাম হঠাৎই আগুন হয়ে ওঠায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল্যবৃদ্ধির ওপর রাশ টােনে সাধারণ মানুষকে স্বস্তি দিতে তাঁর নির্দেশে শনিবার নবান্নে বৈঠকে বসে বাজারদর নিয়ন্ত্রণে রাজ্য সরকারের গড়ে দেওয়া টাস্ক ফোর্সের সদস্যরা। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌর হিত্যে নবান্নে এই বৈঠকে, স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা, কলকাতা পুলিশের নগরপাল বিনীত […]
আবাস যোজনার টাকা পেতে হলে ডবল ইঞ্জিন সরকার চাই, হাওড়ায় শুভেন্দু।
হাওড়া, ৫ জানুয়ারি:- হাওড়া সদর বিজেপির ডোমজুড় ব্লকের উত্তর ঝাঁপড়দহ এলাকাতে অঞ্চল সম্মেলনে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দলীয় অনুষ্ঠানে রাজ্য সরকারকে আবাস যোজনার দুর্নীতি ইস্যুতে তোপ দাগেন শুভেন্দু। তিনি অভিযোগ করে বলেন চার চাকার গাড়ি রয়েছে তিনিও আবাস যোজনায় কেন্দ্রের অর্থ পেয়েছেন। এছাড়াও বিপুল পরিমানে দুর্নীতির অভিযোগে রাজ্যে এসেছে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। […]
কিশোর কুমারের নামে মেট্রো স্টেশনের নামকরণের সম্ভাবনা।
কলকাতা, ২৫ জুন:- কিশোরকুমারের নামেও মেট্রো স্টেশনের নামকরণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এব্যাপারে কিশোরকুমার অনুরাগীদের এক সংগঠনের দাবিতে মেট্রো কর্তৃপক্ষের প্রাথমিক সম্মতিও মিলেছে। যদিও মেট্রোর বক্তব্য, স্টেশনের নামকরণের বিষয়টি নির্ভর করে সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিবেচনার উপর। তাঁরা বিষয়টি পশ্চিমবঙ্গ সরকারের দরবারে পাঠিয়েছেন। নবান্নের শীর্ষমহল সবুজ সংকেত দিলে তা কেন্দ্রের কাছে পেশ হবে। […]







