হুগলি,৬ মার্চ:- করোনা নিয়ে আগাম সতর্কতা জারি হয়েছে গোটা দেশে। পিছিয়ে নেই রাজ্য সরকার। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের দেখা না মিললেও রাজ্য স্বাস্থ্য দপ্তর সবরকম পরিস্থিতিতে মোকাবিলা করার লক্ষ্যে নেমে পড়েছে। এবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথ উদ্যোগে জেলাস্তরের স্বাস্থ্য দপ্তরগুলিকে আগাম সতর্ক বার্তা দিয়ে করোনার মোকাবিলায় নামলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। আজ হুগলি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এবিষয়ে এক সচেতনতা শিবির আয়োজিত হলো। যেখানে নবান্নের স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডাঃ সিদ্ধার্থ নিয়োগী,
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষে ডঃ প্রীতম রায় সহ জেলার চারটি মহকুমার বিএমওএইচ এবং সরকারি হাসপাতালগুলির সুপাররা উপস্থিত ছিলেন। করোনার আগাম সতর্কতা সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানসম্মত বিধি মেনে কি কি করনীয় সে বিষয়ে জেলা স্তরের আধিকারিকদের অবগত করানো হয়। এদিন রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষে ডঃ নিয়োগী বলেন এখনও পর্যন্ত রাজ্যে করোনার হদিস মেলেনি তবে আগাম সতর্ক থাকাই ভালো সেজন্যই এধরনের আলোচনা শিবির। তবে তিনি বলেন এই মুহূর্তে রাজ্যবাসীর অযথা আতঙ্কিত হওয়ার কোন কারন নেই। এদিন হু-এর পক্ষে ডাঃ প্রীতম রায় বলেন করোনা থেকে আমরা নিজেদেরকে কি ভাবে নিরাপদ রাখতে পারি, আগাম সতর্কতা হিসাবে কি কি করনীয় বিশ্ব স্বাস্থ্য বিধি মেনে সে সব বিষয়েই এদিন এখানে আলোচনা হয়।Related Articles
রাজ্য পুলিশে ১০ হাজার ৩৭০ টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা।
কলকাতা , ২২ ডিসেম্বর:- রাজ্য পুলিশে ১০ হাজার ৩৭০ টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নবান্নে বলেন, রাজ্য পুলিশের কনস্টেবল পদে ৯২৮২, সাব ইন্সপেক্টর পদে ১ হাজার ৮৮ টি পদের অনুমোদন দেওয়া হলো। এছাড়াও নতুন করে ১১ টি পুলিশ মহকুমা এবং তিন টি পুলিশ […]
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকেই বুথে বুথে ইভিএম মেশিন পাঠিয়ে দেওয়া হচ্ছে।
কলকাতা,১৮ ডিসেম্বর:- রাত পোহালেই কলকাতা পুরসভার ভোট। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্দিষ্ট নির্ঘণ্ট ও মেনে এদিন সকাল থেকেই কলকাতা যোধপুর পার্ক গার্লস হাই স্কুলে দক্ষিণ কলকাতার বেশ কিছু অঞলের ইভিএম মেশিন সংরক্ষণ এবং ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করা হয়েছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে […]
সিঙ্গুরে ২৭ একর জমিতে কৃষি ভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলার প্রস্তাব গৃহীত বিধানসভায়।
কলকাতা , ৮ ফেব্রুয়ারি:- কর্মরত অবস্থায় কোন সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ পুলিশ কর্মী মারা গেলে রাজ্য সরকার তাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য সরকারি খাতায় নাম নথিভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরিষদ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন। এছাড়াও হুগলির সিঙ্গুরে দশ দশমিক ২৭ […]







