হুগলি,৫ মার্চ:- তৃণমূলের পাশপাশি পিছিয়ে নেই বিজেপিও। ভোটের দিনক্ষন কিংবা প্রার্থীদের নাম ঘোষনার আগেই দেওয়াল লেখা শুরু দিলো ভারতীয় জনতা পার্টি। হুগলি-চুঁচুড়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে বিজেপি পৌরসভা ভোটের দেওয়াল লেখা শুরু করে দিলো। বিজেপির বক্তব্য আগে-পিছের ব্যাপার নয়, আমরা দেখলাম চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বেছে বেছে আমাদের দেওয়াল গুলোকে দখল করছে। তাই আমরা প্রার্থীর নাম ছাড়া দেওয়াল লিখে আমাদের দেওয়াল গুলোকে সুরক্ষিত করছি। তবে এবিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কটাক্ষ দেওয়াল তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কারোর সম্পত্তি নয়। দেওয়াল ব্যাক্তি মালিকানার সম্পত্তি। নিয়ম অনুযায়ী দেওয়ালে লিখতে গেলে মালিকের অনুমতি লাগে। আমরা সেই অনুমতি নিয়েই দেওয়াল লিখছি।
Related Articles
তৃণমূল নেতার ছেলের হাতে ধর্ষিতার পর , আত্মসন্মানে আঘাত লাগায় আত্মহত্যার চেষ্টা কিশোরীর।
সুদীপ দাস , ১৯ ডিসেম্বর:- তৃণমূল নেতার ছেলের হাতে ধর্ষিতার পর অপমান ও আত্মসন্মানে আঘাত লাগায় আত্মহত্যার চেষ্টা কিশোরীর। বর্তমানে গুরুতর জখম অবস্থায় নির্যাতিতা ওই কিশোরী চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ভোরে বাড়ির কলপারে গায়ে জ্যারিকেনের কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় হুগলির সুগন্ধ্যার বাসিন্ধ্যা ওই কিশোরী। ঘটনায় অভিযুক্ত সুমন সাঁতরা গ্রেপ্তার হয়েছে। সুমনের বাবা বরুন […]
আবারও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হাওড়া স্টেশন থেকে।
হাওড়া, ১২ মার্চ:- আবারও বিপুল পরিমাণ টাকা উদ্ধার হলো হাওড়া স্টেশন থেকে। উদ্ধার হয়েছে নগদ প্রায় ৫০ লক্ষ টাকা। আরপিএফ সূত্রের খবর, হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এক যুবক। সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তার সঙ্গে থাকা নীল ব্যাগ খুললে নগদ ৫০ লক্ষ টাকা পাওয়া যায়। […]
স্কচ পুরস্কারে ভূষিত হল লক্ষীর ভান্ডার প্রকল্প।
কলকাতা, ২৯ অক্টোবর:- আবার স্কচ পুরস্কারে ভূষিত হল রাজ্যের দুই দফতর। কোভিড কালে নিদারুণ আর্থিক সংকটে জেরবার আম আদমীর হাতে নগদের যোগান বাড়ানোর পক্ষে সওয়াল করেছিলেন তাবর অর্থনীতিবিদেরা। সেই সময় রাজ্যের রোজগারহীন গৃহবধূদের হাতে নগদ অর্থের যোগান দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষীর ভাণ্ডার প্রকল্প নতুন নজির তৈরি করে গোটা দেশে। এবার সেই অভিনব প্রকল্পের স্বীকৃতি […]






