হুগলি,৫ মার্চ:- চন্দননগরে সংবর্ধনা দেওয়া হলো বাংলা ক্রিকেট দলের অন্যতম সদস্য ঈশান পোরেলকে।দীর্ঘ ১৩ বছর পর রঞ্জি ট্রফিতে ফাইনালে উঠেছে বাংলা ক্রিকেট দল।সেই দলের অন্যতম পেস বোলার চন্দননগরের ছেলে ঈশান পোরেল।এদিন চন্দননগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মেরির মাঠে সংবর্ধনা দেওয়া হয় ঈশানকে।এবারের আইপিএল টুর্নামেন্টে কিংস ইলেভেন পাঞ্জাব দলের হয়েও খেলতে দেখা যাবে ঈশানকে।ছোটবেলা থেকে এই মেরির মাঠেই ক্রিকেট প্র্যাকটিস করেই বড় হয়েছে ঈশান।এদিন ঘরের মাঠে এসে খুদে ক্রিকেটারদের সাথেও কথা বলেন ঈশান।এদিন মায়ের হাত ধরে নিজের ছোট বেলার ক্লাবে আসে ঈশান।ঈশান বলেন সে চন্দননগরে এলেই এই ক্লাবের মাঠে আসে।কিন্তু এখন ঈশানের পাখির চোখ বাংলা ক্রিকেট দলের হয়ে রঞ্জি ট্রফি জেতা।ঘরের ছেলের সাফল্যে খুশি হুগলি জেলা ও চন্দননগরের মানুষ।
Related Articles
সচিবালয়ে হঠাৎ হনুমানের হানা।
কলকাতা, ৫ অক্টোবর:- বৃহস্পতিবার সকালে ১৩ তলার বারান্দা দিয়ে হঠাৎ ভিতরে ঢুকে পড়ে হনুমানটি। ভিডিয়োতে দেখা যায়, নবান্নের বারান্দা দিয়ে লাফাতে দেখা যায় হনুমানকে। নিরাপত্তা রক্ষীদের ওয়াকি-টকি নিয়ে তার পিছু নিতেও দেখা যায়। ১৩ তলার রেলিং ঘেরা বারান্দায় গিয়ে বসে পড়ে হনুমানটি। তাড়া খেলেও কোনও হাবেভাবে পরিবর্তন হয় না। রেলিং ধরে বেশ কয়েকবার এদিক-ওদিক তাকাতে […]
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক।
কলকাতা, ২১ ডিসেম্বর:- আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডাকল রাজ্য সরকার। আগামী ২৭ ডিসেম্বর নবান্ন সভাগৃহে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে হাজির থাকতে বলা হয়েছে ১৫ জন প্রথম সারির মন্ত্রীকে। গঙ্গাসাগর মেলা আয়োজনের সিংহভাগ দায়িত্ব থাকে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরী দফতরের ওপর। রাজ্য সরকারের বিভিন্ন […]
শ্রাবনী মেলা উপলক্ষে প্রথম গঙ্গা আরতির আয়োজন’ চন্দননগরে।
হুগলি, ১০ আগস্ট:- বারানসি ঘাটে গঙ্গা আরতি দেখতে বহু মানুষ উপস্থিত হন। পশ্চিমবঙ্গের অনেকটা জায়গা দিয়ে গঙ্গা নদী প্রবাহিত। গঙ্গার ঘাট গুলোতে গঙ্গা আরতি করলে তা দৃষ্টি নন্দন হয়। বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমত কলকাতা সহ জেলার গঙ্গা তীরবর্তি পুরসভা গুলো গঙ্গা আরতির ব্যবস্থা করেছিল। এবার শ্রাবণী মেলা উপলক্ষে গঙ্গাবক্ষে গঙ্গা আরতির আয়োজন করা হলো […]







