পু:মেদিনীপুর,৫ মার্চ:- করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এই সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের এক বাসিন্দাকে। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তির নাম গোবিন্দ প্রসাদ সাউ (৪৫)। বাড়ি ভগবানপুর থানার বনমালীপুর গ্রামে। কোম্পানির ভ্রমনে তিনি ইন্দোনেশিয়া গেছিলেন দিন পনেরো আগে। ফিরেছেন দিন কয়েক হল। গত দুদিন জ্বর ও কাশিতে ভুগছিলেন এই গোবিন্দ বাবু। তাই বৃহস্পতিবার বিকেলে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের উদ্যোগে তাকে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হল কলকাতা। প্রথমে উনি যেতে রাজি হননি। পরে পুলিশ, স্বাস্থ্য দফতরের কর্মী ও প্রশাসনের লোকজন বোঝানোর পর অ্যম্বুলেন্সে চেপে সস্ত্রীক কলকাতার উদ্যেশ্যে রওনা হয়েছেন তিনি।
Related Articles
শীতলা মায়ের স্নানযাত্রা উপলক্ষে অভূতপূর্ব নিরাপত্তা উত্তর হাওড়ায়।
হাওড়া, ৪ ফেব্রুয়ারি:- উত্তর হাওড়ার অন্যতম ঐতিহ্যবাহী উৎসব শীতলা মায়ের স্নানযাত্রা সাড়ম্বরে আয়োজন করা হয়েছে। উত্তর হাওড়ার সবথেকে বড় উৎসব হলো শীতলা মায়ের স্নানযাত্রা। স্নানযাত্রা উপলক্ষ্যে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ সকাল থেকেই পুণ্যার্থীদের ঢল নেমেছে উত্তর হাওড়ার রাজপথে। এদিন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো রাখতে মোতায়েন করা হয়েছে সাধারণ পুলিশ, ডিডি স্পেশাল অ্যান্টি থেফট টিম। […]
পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যপালের প্রশ্নের উত্তর কমিশনের।
কলকাতা, ১৪ জুলাই:- রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা, রাজ্যে সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছেন। ভোট পর্ব চলাকালীন রাজ্যপাল ১০ দফা প্রশ্ন ও পরামর্শ দিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দেন। তার ভিত্তিতে আজ কমিশনের তরফে এই রিপোর্ট পাঠানো হয়েছে বলে রাজভবন সূত্রে জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে, স্পর্শকাতর বুথ চিহ্নিত […]
মোহনবাগানে খেলি তো , খিদিরপুরে যাবনা। হাওড়ায় বললেন প্রসূন।
হাওড়া , ২৮ জানুয়ারি:- “যার ইচ্ছে বিজেপিতে চলে যাক, যার ইচ্ছে বিজেপিতে জয়েন করুক। আমি মোহনবাগানে খেলি তো, খিদিরপুরে যাবনা। তৃণমূল কংগ্রেসই জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই আগামী মে মাসে মুখ্যমন্ত্রী হবেন। কাজের নিরিখে প্রত্যেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রাখছেন। যারা দল থেকে চলে গেছেন তাদের জন্য মানুষ বিরক্ত হয়ে গেছেন। যে যায় যাবে। এটা গণতান্ত্রিক দেশ। […]





