হুগলি,৪ মার্চ:- দিল্লিতে গণহত্যার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল আজ সারা রাজ্য জুড়ে পালিত হল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেস কর্মীদের মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছিলেন দিল্লি জুড়ে বিজেপির নারকীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে সারা রাজ্যের প্রতিটি ব্লক পুরসভা ও শহরজুড়ে তৃণমূল কর্মীদের প্রতিবাদ মিছিল করতে হবে। তারই অঙ্গ হিসেবে এদিন রিষড়া পৌরসভার সামনে থেকে পুরপ্রধান বিজয় সাগর মিশ্র ও উপ পুরপ্রধান জাহিদ হাসান খানের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিণ করে। প্রতিবাদ মিছিল থেকে ধ্বনি ওঠে বিজেপির বিরুদ্ধে। যেভাবে তারা নারকীয়ভাবে দিল্লিতে হত্যালীলা চালিয়েছে তার বিরুদ্ধে মানুষকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। এদিনের মিছিলকে ঘিরে রিষরা শহরে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।বহু মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে মিছিলকে সমর্থন জানান। বিশেষ করে আজকের প্রতিবাদ মিছিলে বহুসংখ্যক মহিলাদের অংশ নিতে দেখা গিয়েছে।
Related Articles
আজও বিক্ষোভ হাওড়া স্টেশনে।
হাওড়া, ২ নভেম্বর:- শনিবারের পর সোমবারেও হাওড়া স্টেশনে বিক্ষোভ দেখালেন নিত্যযাত্রীরা। এদিনও স্টাফ স্পেশাল ট্রেন ধরতে এসে আরপিএফের বাধার মুখে পড়েন নিত্যযাত্রীরা। ক্যাবওয়ের মুখেই তাদের ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। লোকাল ট্রেন না চলায় তাদের স্পেশাল ট্রেনেই উঠতে দিতে হবে এই দাবি করেন যাত্রীরা। আরপিএফ জানিয়ে দেয় এই ট্রেন […]
বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে শুরু হলো হাওড়া জেলা স্কুলের ১৭৫ বছর উদযাপন অনুষ্ঠান l
হাওড়া,১ ডিসেম্বর:- বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে শুরু হলো হাওড়া জিলা স্কুলের ১৭৫ বছর উদযাপন অনুষ্ঠান l ছাত্র, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা ব্যান্ড বিভিন্ন সচেতনামূলক ট্যাবলো সহযোগে প্রায় আড়াই হাজার জনের এই পদযাত্রা হাওড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে l পদযাত্রায় অংশ নেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, ফুটবলার জহর দাস, পর্বতারোহী […]
নিখোঁজ ব্যক্তির দেহ মিললো বুধবার। ডুবুরি নামিয়ে পুকুর থেকে উদ্ধার হলো দেহ।
হাওড়া, ৩০ মার্চ:- মঙ্গলবার দুপুর থেকে নিখোঁজ ব্যক্তির দেহ মিললো বুধবার। ডুবুরি নামিয়ে পুকুর থেকে উদ্ধার হলো দেহ। ওই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার পাঁচলা থানা এলাকার জুজারসাহা বি কে পাড়ায়। মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে আর ঘরে ফেরেননি বছর ৩৮ এর উকান্ত হাজরা। পেশায় তিনি জরির কারিগর ছিলেন। জরির কাজ না থাকলে মাঠে চাষের […]




