হাওড়া,৪ মার্চ:- ফের অগ্নিকান্ড শহরে। মঙ্গলবার মধ্যরাতে হাওড়ার আন্দুল বাজারে পরপর চারটি দোকান ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রথমে আগুনের ধোঁয়া বেরতে দেখা যায়। আতঙ্কিত এলাকার বাসিন্দারা পুলিশ ও দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। আগুন যাতে আশপাশের দোকান এবং বাড়িতে না ছড়িয়ে পড়ে তারও চেষ্টা করেন দমকল কর্মীরা। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে এই আন্দুল বাজারে। এদিন রাতে কি থেকে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে জানা গেছে।
Related Articles
রথের বদলে মোটরগাড়িতে চেপে মাসির বাড়ি থেকে কোন্নগর বারো মন্দিরে ফিরলেন জগন্নাথ।
তরুণ মুখোপাধ্যায় , ২০ জুলাই:- করোনা আবহে কোন্নগর দ্বাদশ ঘাটের জগন্নাথদেব মঙ্গলবার উল্টোরথে সোজা রথ এর মত গাড়িতে করে মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরলেন। গত ৫ বছর আগে কোন্নগর দ্বাদশ ঘাটে নুতন একটি জগন্নাথ দেবের মন্দির স্থাপন হয়েছে। তারপর থেকেই এখানকার রথযাত্রাকে ঘিরে কোন্নগর বাসীদের মধ্যে বিপুল উদ্দীপনার সৃষ্টি হয়। রথযাত্রার দিন বহু মানুষ […]
প্রেমিক-প্রেমিকা আত্মঘাতী কোন্নগড়ে।
হুগলি, ২১ অক্টোবর:- সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রেমিক মনজিৎ সিনহা বি-টেক ছাত্রী প্রেমিকা পূজা শীল। প্রেমিক আত্মহত্যা করায় প্রেমিকাও আত্মহত্যা করলো। কোন্নগর কানাইপুরের ঘটনায় চাঞ্চল্য। কি কারণে আত্মহত্যা তা ক্ষতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ। সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনজিৎ সিনহা কোন্নগর নপাড়ায় দীর্ঘদিন ধরে ঘর ভাড়া নিয়ে থাকতো।পূজা শীল কোন্নগর কানাইপুরে থাকতো। দুজনের ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিনের। পূজার মা বলেন […]
বারাসাতে তিনদিন মাছের আড়ত বন্ধ থাকার পর পুনরায় খুললে দেখা গেল আবার সেই চেনা ভিড়।
প্রদীপ সাঁতরা ,২৯ মার্চ:- লকডাউনে তিনদিন আড়ত বন্ধ রাখার পর খুলে দেওয়া হল বারাসাত চাঁপাডালি মোড় সংলগ্ন মাছের আড়ত। আড়ত খুলতেই মুখ্যমন্ত্রীর নির্দেশ কে উপেক্ষা করে ভীড় জমাতে শুরু করলো মাছ ব্যবসায়ীরা। ফলতো করোনা ছড়ানোর আশংকা নতুন করে দেখা দিয়েছে। নূন্যতম দূরত্ব বজায় না রেখেই উদাসীনের ও অবোধের মত আড়তে ভীড় জমাচ্ছে, এই সংকটের সময় […]




