হুগলি,২৭ ফেব্রুয়ারি:- আবারও অশালীন বাক্য প্রয়োগ বিজেপির। এবারে নাম না করে হিজরাদের সাথে তুলনা করা হলো তৃনমূল কংগ্রেসকে। আজ হুগলীর শ্রীরামপরে একটি দলীয় কর্মসূচিতে এসে সাংবাদিকদের সামনে একথাই বললেন বিজেপির রাজ্য সাধারন সম্পাদক সায়ন্তন বসু । তিনি এদিন পৌর ভোটের আগে দলীয় কর্মীদের সাথে বৈঠক করতে আসেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে। সেখানে এসে তিনি মহারাস্ট্র, ব্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর প্রভৃতি বিজেপির দখলে থাকা পৌরসভাগুলির উন্নয়নের দিক তুলে ধরেন। তিনি বলেন বাংলার নির্বাচনে আমরা এই সমস্ত পৌরসভাগুলির উন্নয়নের খতিয়ান সাধারন মানুষের কাছে তুলে ধরবো।
তিনি বলেন যে সঠিকভাবে নির্বাচন হলে তৃণমূল প্রার্থীই দিতে পারবে না এবং আমরাই বেশীরভাগ পৌরবোর্ড দখল করবো। এরপর তিনি তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে বলেন আমরা সাধারন মানুষের দল, আর পাশের বাড়িতে ছেলে হলে যারা নাচতে চলে যায় তাঁদের সাথে তৃণমূলের তুলনা করেন সায়ন্তনবাবু। অন্যদিকে এবিষয়ে তৃণমূলের হুগলী জেলা সভাপতি দিলীপ যাদব বলেন দেখুন রজনীতি মানে শুধু আবোল-তাবোল কথা বলা নয়, রজনীতিতে থেকে অনেক মানুষের সেবা করা যায়, অনেক বেশী কাজ করা যায় সে বিষয়ে তো উনি থাকেন না !Related Articles
আইপিএল প্লে অফের দিন ঘোষণা বিসিসিআই এর
স্পোর্টস ডেস্ক, ২৬ অক্টোবর:- ঘোষিত হল আইপিএল ২০২০ ক্রিকেট কার্ণিভ্যালের প্লে অফের সূচি। আমিরশাহী আইপিএল ১৩-এর শেষ চারের লড়াই জমে উঠেছে। এর মাঝে রবিবার প্লে-অফের সূচি ঘোষণা করল ভারতীয় বোর্ড। বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী, ৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে আইপিএল ২০২০-র প্লে অফ পর্বের লড়াই শুরু। ৫ নভেম্বর প্রথম প্লে-অফ ম্যাচ রয়েছে। ১৩ তম আইপিএলের পয়েন্ট […]
চলতি বছরে ডেঙ্গিতে রাজ্যে মৃত্যু হয়েছে ১১ জনের, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৩ নভেম্বর:- ডেঙ্গি নিয়ে বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরে ডেঙ্গিতে রাজ্যে ১১ জনের মৃত্যু হয়েছে বলে মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, মৃতদের মধ্যে ছ’জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। বাকি পাঁচ জনের মৃত্যু বেসরকারি হাসপাতালে। রাজ্যে এ বছর ডেঙ্গির প্রভাব বেড়েছে একথা স্বীকার করে নিলেই শীত পড়লেও ডেঙ্গির প্রকোপ কমবে বলে […]
ভারতীয় ক্রিকেটে নয়া রাহুল ! স্যামসন-তেওয়াটিয়া ঝড়ের সামনে লড়াই করেও হার রাহুলের
স্পোর্টস ডেস্ক , ২৮ সেপ্টেম্বর:- রাহুল দ্রাবিড়, কেএল রাহুল এর পর আগামী দিনের জন্য ভারতীয় ক্রিকেটকে সমৃদ্ধ করতে এ যেন আর এক নয়া রাহুলকে খুঁজে পেল টিম ইন্ডিয়া। রবিবাসরীয় হাইভোল্টেজ আইপিএল -কে আরও জমিয়ে দিলেন হরিয়ানার ২৭ বছরের তরুণ তুর্কী রাহুল তেওয়াটিয়া। এর আগে ছয় বলে ছয়টি ছয় মেরে রেকর্ড গড়েছিলেন যুবরাজ সিং। আর রবিবার […]




