হুগলি,২১ ফেব্রুয়ারি:- একুশের ভাষা দিবসে র অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের ঢাকায় গিয়ে মৃত্যু হলো উত্তরপাড়ার এ ডি পাল লেনের বাসিন্দা এবং সাহিত্যপ্রেমী সত্যব্রত বন্দ্যোপাধ্যায়ের। সত্যব্রত বাবু গতকালই উত্তর পাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সত্যবাবুর ভাই সুব্রত বন্দ্যোপাধ্যায় জানালেন যে দাদা গতকাল ঢাকায় গিয়েছিলেন আমি তাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসি । এবং রাতে তার পৌরসভার খবর আমরা পাই । কিন্তু আজ ভোরবেলা ঢাকা থেকে খবর আসে ওখানে আকস্মিকভাবে ওনার মৃত্যু হয়েছে ।এই ঘটনায় বিরল হয়ে পড়েছেন বন্দোপাধ্যায় পরিবার। শোকের ছায়া নেমেছে এলাকায়। সুব্রত বাবু জানালেন যে আমরা বুঝতে পারছিনা কিভাবে আমরা দাদার দেহ ফিরিয়ে নিয়ে আসব ।এদিকে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব তিনি জানিয়েছেন যেকোনো রকম সাহায্য প্রয়োজন আমরা পরিবারের পাশে আছি। উত্তরপাড়া বিধায়ক প্রবীর ঘোষাল বলেছেন এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা সবাই শোকাহত এবং যাতে তার মর দেহ নিরাপদে উত্তরপাড়া ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব।
Related Articles
ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল নেতা মামুন কলকাতায়।
ত্রিপুরা, ২৪ অক্টোবর:- ত্রিপুরায় আক্রান্ত তৃনমূল নেতা মামুন কলকাতায়। সাংগঠনিক প্রচার কাজ চালাতে গিয়ে ত্রিপুরার আগরতলার আমতলী বাজারে আক্রান্ত হয়েছেন তৃনমূল কংগ্রেস রাজ্যসভার সংসদ তথা ত্রিপুরা তৃনমূল কংগ্রেস স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য সুস্মিতা দেব। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। গোটা ঘটনাকে বর্বরোচিত বলে সমালোচনা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন সুস্মিতা […]
লকডাউনে আটকে পড়া মানুষের পাশে বিরাটি হিন্দু মিলন মন্দির
হাওড়া,,৯ মে:- লকডাউন এর ফলে রুটি রুজি বন্ধ হয়ে গেছে বহু মানুষের। এই পরিস্থিতিতে সারা দেশ জুড়ে অসহায় মানুষদের রান্না করা ও শুকনো খাবার বিতরণ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। কলকাতাতেও প্রতিদিন বিভিন্ন এলাকায় সেই খাবার দেওয়া হচ্ছে সংঘের পক্ষ থেকে। জেলায় জেলায় সংঘের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে হিন্দু মিলন মন্দির গুলি […]
সবুজেই আস্থা, ফিকে গেরুয়া।
সোজাসাপটা ডেস্ক,২৮ নভেম্বর:- তিনে তিন তৃণমূল।লোকসভা ভোটের ধাক্কা সামলে রাজ্যের তিন কেন্দ্রেই ঘুরে দাঁড়াল তৃণমূল কংগ্রেস।সেই সঙ্গে দল গঠনের ২২ বছর পর তৃণমূল কালিয়াগঞ্জ ও খড়গপুরে প্রথম খাতা খুলল।এদিনের তিন কেন্দ্রের ফলাফলে উজ্জিবীত শাসক দলের নেতা কর্মীরা।তিন কেন্দ্রের মধ্যে করিমপুর শুধু তৃণমূলের দখলে ছিল।বাকি কালিয়াগঞ্জ ছিল কংগ্রেসের ও খড়গপুর ছিল বিজেপির দখলে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে এন […]




