দার্জিলিং,২০ ফেব্রুয়ারি:- বৃহস্পতিবার ভোর রাতে শিলিগুড়ির মহকুমারর ফাঁসিদেওয়ায় চলন্ত ছোট চারচাকা গাড়িতে আগুন লাগলার ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে গাড়িটি গুয়াহাটি যাচ্ছিল। ঠিক সেই সময় ঘোষপুকুর ফুলবাড়ি বাইপাস রোডে ৩১ নং জাতীয় সড়কের উপর আগুন ধরে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি যে মূহুর্তের মধ্যে আগুন গ্রাস করে ফেলে গোটা গাড়িটিকে। এই দেখে স্থানীয়রা তরীঘরী খবর দেন পুলিশ ও দমকলকে। এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলের একটি ইঞ্জিন। এবং প্রায় আধঘন্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। যদিও এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান যে শর্টসার্কিটের ফলে আগুন লাগে। অপরদিকে এই ঘটনার জেরে বেশ কিছু যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর পুলিশের তৎপরতায় যানজট নিয়ন্ত্রণে আসে।
Related Articles
স্বাধীনতার আগে বন্ধ হওয়া রথের রশিতে টান পড়লো হুগলিতে।
দিব্যেন্দু মজুমদার, ২০ জুন:- ১৯৩০ সালে যখন হুগলিতে স্বাধীনতা আন্দোলনের ঢেউ যখন আছড়ে পড়েছিল বলাগড়ের মহীপালপুর গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া গ্রামের বৃন্দাবন পল্লীতে তখন বন্ধ হয়ে গিয়েছিল ২০০ বছরের রথযাত্রা। গ্রামের বহু মানুষ সেই সময় স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন বলে তাদের উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল ব্রিটিশরা। মানুষ আতঙ্কে বন্ধ করে দিয়েছিলেন তাদের ঐতিহ্যবাহী রথযাত্রা। সেই রথের […]
ডুরান্ডের প্রতিশোধ, গোকুলামকে হারাল মোহনবাগান।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৬ ডিসেম্বর:– ডুরান্ডের ফাইনালে এই গোকুলামের কাছ পরাস্ত হয়েই ট্রফি হাতছাড়া হয়েছিল। তাই সোমবার কল্যাণীতে মোহনবাগানের কাছে লড়াইটা ছিল বদলার। ফ্রান গঞ্জালেজের সৌজন্যে পূরণ হল সেই লক্ষ্য। স্প্যানিশ তারকার জোড়া গোলের সৌজন্যে ডার্বির আগে জয়ের ছন্দ ধরে রাখল মোহনবাগান। ডুরান্ডে বিপক্ষের ত্রাস হয়ে উঠেছিলেন গোকুলামের মার্কাস। তাই এদিনও মোহনবাগানের ম্যাচটা ছিল ত্রিনিদাদ টোবাগো […]
জিটিএর মাধ্যমে পাহাড়ে উন্নয়নই মূল লক্ষ্য , জানালেন অনীত থাপা।
কলকাতা, ৬ জুলাই:- পৃথক রাজ্য নয়, জিটিএর মাধ্যমে পাহাড়ের উন্নয়নই তাঁর মূল লক্ষ্য বলে সদ্য সমাপ্ত জিটিএ নির্বাচনে জয়ী গোরখা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা জানিয়েছেন। ভোটে বিপুল জয়ের পর তিনি আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, পাহাড়ে এতদিন আবেগের রাজনীতি হয়েছে। বাস্তববাদী উন্নয়নমূলক রাজনীতি হয়নি। বিগত বোর্ডের আমলে […]





