মালদা,১৮ ফেব্রুয়ারি;- মধ্যশিক্ষা পর্ষদের সমস্ত চেষ্টা ব্যর্থ করেই মাধ্যমিকের প্রথম দিনেই চলল টোকাটুকি। পরীক্ষার্থীদের হাতে টুকলির কাগজ পৌঁছে দিতে প্রাণের ঝুঁকি নিতেও পিছপা হল না একদল যুবক। মাধ্যমিকের প্রথম দিনে ছিল প্রথমভাষা বাংলা পরীক্ষা। পরীক্ষা শুরুর একঘন্টার মধ্যেই মালদা জেলার কোনও স্কুল থেকে ফাঁস হয় প্রশ্নপত্র। এরপর কয়েকটি ভিডিও ভাইরাল হল এই জেলা থেকেই। সেখানে দেখা যাচ্ছে গাছে উঠে, স্কুলের পাঁচিলে উঠে দেদার টুকলি বা নকল সাপ্লাই করছে একদল যুবক। ভিডিওগুলি মালদার রতুয়ার ভালুকা রাইমোহন মোহিনী মোহন বিদ্যাপীঠের। সেখানে দেখা যাচ্ছে কিছু যুবক স্কুলের পাঁচিল বেয়ে কার্নিশে উঠে যায়। এরপর ক্লাসরুমের বাইরে থেকেই জানলা দিয়ে টুকলির কাগজ সাপ্লাই করতে শুরু করে সে। যদিও কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে যায়। এরপরই পালিয়ে যায় ওই যুবকরা। অভিযোগ, মালদা জেলার বিভিন্ন স্কুলে পুলিশের নিরাপত্তার মধ্যেই চলে নকলের কাগজ সাপ্লাই। নকলের দৌঁড়াত্ম বন্ধ করতে যে ব্যর্থ মধ্যশিক্ষা পর্ষদ ও প্রশাসন সেটা এই ভিডিওগুলি থেকেই পরিস্কার। যদিও পর্ষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে পরবর্তী পরীক্ষাগুলিতে আরও কড়া হাতে এসব দমন করা হবে।
Related Articles
তৃণমূল , সিপিএম , কংগ্রেস সবাই একসাথে হয়েও কিছু করতে পারবে না – লকেট চ্যাটার্জী।
হুগলি , ২২ নভেম্বর:- তৃণমূল, সিপিএম, কংগ্রেস সবাই একসাথে হয়েও কিছু করতে পারবে না। ২০০-র বেশী আসন নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি। দাবী হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জীর। রবিবার বিকেলে হুগলির চন্দননগরে বেশকয়েকটি পুজো মন্ডপ ঘরে দেখেন তিনি। চন্দননগর সুভাষপল্লীর পুজো মন্ডপে গিয়ে মায়ের দর্শন করেন সাংসদ। এখানে দাঁড়িয়েই তিনি সাংবাদিকদের বলেন পশ্চিমবঙ্গে বিজেপি একাই লড়ছে। […]
হোম আইসোলেশন করতে ক্লাব , ও স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে নির্দেশিকা জারি রাজ্যের।
কলকাতা, ১৫মে:- করোনা আক্রান্তদের জন্য কোন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা বা সামাজিক সংগঠন যদি ক্লাব ঘর, ফাঁকা ফ্ল্যাট বা কমিউনিটি হল এর ব্যবস্থা করতে পারে রাজ্য সরকার তবে সেগুলিকে হোম আইসোলেশন হিসেবে গড়ে তুলতে সব রকমের সাহায্য করবে বলে জানিয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর এইজন্যে ক্লাব, সামাজিক সংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে […]
মহিলার হাতেই ছুরিকাহত মহিলা, হিন্দমোটরে।
হুগলি, ১২ ডিসেম্বর:- হিন্দমোটর স্টেশনে মহিলার হাতে ছুরিকাহত এক মহিলা। আহতকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আটক হামলাকারী। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনে আগেও চুলোচুলি হয়েছিল তাদের। আজ সকালে হিন্দমোটর স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা। তিনজন মহিলার মধ্যে বচসা শুরু হয়। হঠাৎই একজন একটি ফলকাটা ছুরি বের করে আঘাত করেন এক […]







