হুগলি,১৮ ফেব্রুয়ারি:- আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। মাননীয়া মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যাতে মাধ্যমিক পরীক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছে প্রশাসন ।শুধু প্রশাসন নয় দলীয় কর্মীদের নির্দেশ দেয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রত্যেককে রাস্তায় নেমে পরীক্ষার্থীরা কোন রকম অসুবিধা না পারেন সে ব্যাপারে দেখভাল করতে হবে। আজ পরীক্ষার প্রথম দিনের শেওরাফুলি বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে ।তৃণমূল দলের পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলর এবং চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষের নেতৃত্বে এদিন সকাল থেকেই পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে পৌঁছাতে পারে তার ব্যবস্থা করা হয়েছে।বিভিন্ন জায়গায় রাখা হয়েছে পানীয় জলের ব্যবস্থা ।এছাড়া টোটো এবং অটোতে পরীক্ষার্থীদের বিনা ভাড়ায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়েছে। সুবীরবাবু জানান আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজ করছি এবং যাতে এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা প্রথমবার তাদের বড় পরীক্ষার মুখোমুখি হয়েছেন তাদের যাতে কোনোঅসুবিধা না হয় তার সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখছি।
Related Articles
লকডাউনে দুঃস্থদের সেবায় নিগমানন্দ যুব সংঘ।
সৌরভ রায় ৯,মে:- করোনা মহামারি রোধে টানা লকডাউনের জেরে ক্রমশ প্রকট হচ্ছে মানুষের আর্থিক সংকট। কাজ বন্ধ থাকায় পরিবারের মুখে অন্ন তুলে দিতে সমস্যায় পড়েছেন গৃহকর্তারা। কবে এই সংকট থেকে মুক্তি পাওয়া যাবে তাও জানা নেই। ফলে সমাজের অসহায় দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে বিভিন্ন জেলায় সেবা কাজে সামিল হয়েছে নিগমানন্দ যুব সংঘ। ঠাকুর […]
লকডাউনে গরিব দুঃস্থ মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলো রিষড়া থানা।
হুগলি , ৩০ মার্চ:- রিষড়া থানার পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিলি করা হলো। করোনা ভাইরাস প্রতিরোধ করতে লক ডাউন চলছে সারা দেশজুড়ে। এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে দিন আনা দিন খাওয়া অনুষরা। সেই সব মানুষের কথা মাথায় রেখে রবিবার চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে রিষড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর দত্তর নেতৃত্বে গরীব ভবঘুরে মানুষদের হাতে চাল , […]
অমৃত মহোৎসব উপলক্ষে রাজ্যপালের হাতে মাটি পূর্ণ কলস তুলে দিয়ে কর্মসূচির সূচনা।
কলকাতা, ২৭ অক্টোবর:- স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে মেরি মাটি মেরা দেশ কর্মসূচির আওতায় রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সংগ্রহ করা মাটি শনিবার দিল্লির উদ্দ্যেশ্যে পাঠানো হবে। নতুন দিল্লির কর্তব্যপথে অমৃত বাটিকা তৈরির জন্য এই মাটি ব্যবহার করা হবে। এই উপলক্ষে শুক্রবার কলকাতা রাজভবনে রাজ্য স্তরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং নেহেরু […]




