হুগলি,১৭ ফেব্রুয়ারি:- সস্তায় বাজিমাত করতে গিয়ে নিজেদের সন্তানদের বিপদের মুখে ফেলে দেবেন না।সোমবার সন্ধ্যায় শ্রীরামপুর কলেজে মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে যোগ দিয়ে পুলকার নিয়ে অভিভাবকদের এভাবেই সতর্ক বার্তা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধযায়।তিনি বলেন, পুলকার নিয়ে সরকার বসে থাকবে না।এ দিনই সরকারের পক্ষ থেকে আমার দপ্তরের মাধ্যমে বিঞ্জপ্তি জারি করা হয়েছে।শিক্ষামন্ত্রী বলেন,স্কুল বাস নিয়ে স্কুল দায়িত্ব নিতে পারে।যদি অভিভাবকেরা মিলে কোন পুলকারের দায়িত্ব নেয় ও সেখানে আসে সেটা তারা কিভাবে পালন করছেন আমি জানি না।তবু আমি বলেছি
আপনারা অগ্রিম জানিয়ে দেবেন স্কুল কে।সেই সঙ্গে স্কুলের কাছে তারা চালকের লাইসেন্সের নকল ও ছবি জমা দেবেন।তারসঙ্গে পুলকারের শেষ স্বাস্থ্য পরীক্ষার কাগজ ও কত দিনের পুরনো পুলকার তার কাগজ ও জমা দেবেন।মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন থেকে ছাত্র ছাত্রীদের রাস্তায় বেড়িয়ে যাতে কোন সমস্যায় না পড়ে তারজন্য জেলা প্রশাসন ও মধ্যশিক্ষা পর্ষদের কর্মীদের নিয়ে ভিডিও কনফারেন্স ও বৈঠক হয়েছে বেশ কয়েকবার।পরীক্ষার্থীরা যাতে সুস্থ স্বাভাবিক ভাবে পরীক্ষা কেন্দ্রে পঊছাতে পারে তারজন্য প্রশাসন সব ধরনের ব্যবস্থা করেছেন।মুখ্যমন্ত্রী নিজে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেছেন।আমি নিজেও আমার ফেসবুকে পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেছি।স্কুল জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষায় সবাইকে বলব মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে।Related Articles
রাঁধেন আবার চেয়ারও সামলান আরামবাগের স্বপন!
হুগলি, ১২ মার্চ:- পৌরভোটে তৃনমুলের জয়জয়কার হয়েছে। আরামবাগ জুড়ে সবুজ ঝড়। বিগত পৌরভোট পরিচালিত হয়েছে বর্ষীয়ান তৃনমুল নেতা স্বপন নন্দীর নেতৃত্বে। দক্ষতার সঙ্গে তিনি পৌরসভার চেয়ারম্যান ও পরে পৌর প্রশাসক হিসাবে পৌরপ্রশাসন পরিচালনা করেন। জনতার দরবারে বসে এলাকার মানুষকে পরিষেবা দিতেন।কিন্তু এখনও নতুন পৌরবোড গঠিত না হওয়ায় জনতার দরবার ফাঁকা। এলাকার মানুষ পৌরসভায় এসে অবাক […]
যুবভারতীতেও ঘরের মাঠে ভাগ্য বদলালো না ইস্টবেঙ্গলের।
অঞ্জন চট্টপাধ্যায়,২৯ ফেব্রুয়ারি;- কল্যাণী থেকে ঢাকঢোল পিটিয়ে ইস্টবেঙ্গল কর্তারা তাঁদের হোম ম্যাচ যুবভারতীতে নিয়ে এলেন। কিন্তু তাতে হোম ম্যাচে লাল হলুদের ছন্নছাড়া ফুটবলের ছবিটা বদলাল কি। ম্যাচের ফলাফল বলছে না। ইস্টবেঙ্গল যে তিমিরে ছিল সেই তিমিরেই । হারতে হারতে কোনোরকমে চার্চিলের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল টিম মারিও। এদিনের নিশ্চিত হারতে থাকা ম্যাচে শেষ মুহূর্তে […]
করোনা পরিস্থিতিতে ছটপুজোয় রাজ্য সরকারের আবেদনে মানুষ সাড়া দিয়েছেন দাবি সমবায় মন্ত্রীর।
হাওড়া , ২০ নভেম্বর:- বর্তমানে করোনা অতিমারী পরিস্থিতিতে আদালতের আদেশ মেনে ছট পুজোয় রাজ্য সরকারের তরফ থেকে সকলের কাছে যে আবেদন জানানো হয়েছিল সেই আবেদনে সকলে সাড়া দিয়েছেন বলে দাবি করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শুক্রবার সন্ধ্যায় হাওড়ার রামকৃষ্ণপুর লেন জয়হিন্দ বাজারে ছটপুজো উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসে ওই দাবি করেন তিনি। অরূপ রায় বলেন, […]




