কলকাতা,১৬ ফেব্রুয়ারি:- হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনার পর আজ সন্ধ্যায় আহত শিশুদের দেখতে এস,এস,কে,এমে যান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে তিনি ট্রমা কেয়ার এ গুরুতর আহত ছাত্র দিগন্ত ভগত কে দেখতে যান।পরে শিশুর পরিবারের সঙ্গে কথা বলেন । তারপর তিনি ওপর এক শিশু রিশভ সিং কে দেখতে যান , পাশাপাশি তার পরিবারের সঙ্গেও কথাও বলেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শিক্ষা দপ্তরে নির্দেশ দিয়েছি এবার থেকে যে পুলকার গুলি স্কুলের জন্য ব্যবহৃত হবে তার সম্পূৰ্ণ বৈধ কাগজপত্র গাড়িতে রাখতে হবে , পাশাপাশি গাড়ির চালককে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। এই বিষয়ে শীঘ্রই নির্দেশিকা জারি করবে সরকার। শিশুদের মঙ্গলকামনা করে তিনি বলেন দ্রুত সুস্থ হয়ে উঠুক ছাত্ররা।এদিন হসপিটালে উপস্থিত ছিলেন বিধায়ক প্রবীর ঘোষাল , পৌরপ্রধান দিলীপ যাদব , চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ , বিধায়ক স্নেহাসিশ চক্রবর্তী।
Related Articles
চিৎপুর সেতু ভেঙে নতুন করে করার সিদ্ধান্ত।
কলকাতা, ২০ জানুয়ারি:- টালা সেতুর পর রাজ্য সরকার উত্তর কলকাতার সঙ্গে শহরতলীর যোগাযোগের অপর এক গুরুত্বপূর্ন সেতু ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকেই চিৎপুর সেতু ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কে এম ডি এ সূত্রে জানা গেছে। সেতু ভাঙার আগে ওই সেতুর তলায় বসবাসকারি পরিবারগুলির পুনর্বাসনেরও উদ্যোগ […]
স্কুলের ফিস দিতে না পারায় পরীক্ষা কেন্দ্র থেকে ঘাড় ধাক্কা চতুর্থ শ্রেণীর ছাত্রকে।
হুগলি, ৬ ডিসেম্বর:- স্কুলের ফিস দিতে না পারায় পরীক্ষা দিতে এসে ঘাড় ধাক্কা খেলো চতুর্থ শ্রেণীর এক ছাত্র। বেসরকারি স্কুলের এই অমানবিক আচরণে আবারো একবার প্রশ্নের মুখে শিক্ষাঙ্গন। ঘটনা তারকেশ্বর পৌরসভার 9 নং ওয়ার্ডের শরৎ পল্লী এলাকার বিকাশ ভারতী ব্লুমস ডে স্কুলের। (সেকেন্ডারি কো এড)। স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা। ইংরেজি, বাংলা পরীক্ষার পর আজ ছিল […]
অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল ঢাকা কলকাতা বিমান চলাচল।
কলকাতা , ৯ নভেম্বর:- অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে গেল ঢাকা কলকাতা বিমান চলাচল। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কলকাতা ফ্লাইট অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিমানের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে বিমানের […]





