দার্জিলিং১৫ ফেব্রুয়ারি:- নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার সেচ নালায় পড়ে গেল যাত্রীবাহী বোঝাই ছোট গাড়ি। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে আমবাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত নাউয়াপাড়া এলাকায়। তবে এই ঘটনায় কোন হতাহতের কোনো খবর নেই। জানা গিয়েছে যে গাড়িতে চালক সহ দুজন ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে চ্যাংরাবান্ধার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক তখনই নাউয়াপাড়া এলাকায় হঠাত্ই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সেচ নালায় পড়ে যায়। তবে তারা কোনোরকমে সাঁতরে পাড়ে উঠে আসেন। এই দেখে স্থানীয়রা তরীঘরী খবর দেন পুলিশকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ উদ্ধার করে।
Related Articles
ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে মহা সাড়ম্বরে গুরু পূর্ণিমা পালিত হলো।
কলকাতা, ২৫ জুলাই:- গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল দেশ জুড়ে পালিত হয় গুরু পূর্ণিমা। কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে মহা সাড়ম্বরে গুরু পূর্ণিমা পালিত হয়। কলকাতায় বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে ওই উপলক্ষে ভোর থেকেই সমবেত আরতি, যজ্ঞ, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেশ-বিদেশের সংঘের কার্যালয় গুলোতে এবং হিন্দু মিলন […]
উত্তর হাওড়ার কিছু এলাকায় জলের সমস্যা মেটাতে ট্যাঙ্কার পাঠাবে পুরসভা।
হাওড়া , ১৭ জুন:- উত্তর হাওড়ার কিছু এলাকায় জলের সমস্যা মেটাতে ট্যাঙ্কার পাঠাবে পুরসভা। পাইপ সারিয়ে জল সরবারাহ করতে আরও কয়েকদিন সময় লাগবে। ততদিন পর্যন্ত উত্তর হাওড়ার নির্জলা ওয়ার্ডগুলিতে পুরসভা জলের ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামাল দেবে। গত সপ্তাহ থেকেই উত্তর হাওড়ার সালকিয়া, গোলাবাড়ি, মালিপাঁচঘড়া, প্রভৃতি এলাকায় জল সরবারাহ ব্যাহত হচ্ছে। উত্তর হাওড়ায় নস্করপাড়ার আন্ডার গ্রাউন্ড […]
ভদ্রেশ্বরে পাঁচটি দেশী আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড কার্তুজ সহ দৃত ১।
হুগলি, ১৫ মে:- ভদ্রেশ্বর থেকে পাঁচটি দেশী আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড কার্তুজ সহ গ্রেফতার এক দুষ্কৃতী। ধৃতের নাম শ্যামবাবু রায়। শনিবার গভীর রাতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ ও ভদ্রেশ্বর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ভদ্রেশ্বর ডিভিসি ক্যানেলের পাশের রাস্তা থেকে অভিযুক্তকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। Post Views: 620




