অঞ্জন চট্টোপাধ্যায়,১১ ফেব্রুয়ারি:- পরের মরসুম এ কোচ ভিকুনা সমেত পুরো দলটাকে প্রায় দেখা যাবে না আই এস এলে। আইলীগ জিতে একটা দলের কাছে এর থেকে দুঃখের আর কিছু হতেপারে না। তবে হাতে গোনা যে কয়েকজন পরের মরসুম এ এটিকে সঙ্গে থাকতে পারে তাঁদের মধ্যে অন্যতম গঞ্জালেস। এখনো এটিকে ডিফেন্স মজবুত না । আর এই স্পেনিশ ডিফেন্ডার দরকার হলে নেমে উঠে দুই ভাবেই খেলতে পারেন। তিনি এদিন অনুশীলন এর শেষে বলছেন, সাফল্য তো আমার একার না গোটা দলের সাফল্য আমরা একটা টীম হয়ে খেলছি । এই জিনিসটা আমাদের দলের সব থেকে বড়ো প্লাস পয়েন্ট। কেউ যদি একটা জায়গায় না থাকে সেই জায়গা অন্য কেউ ভরাট করে দিচ্ছে।
পরের মরসুমে কি হবে সে বিষয় কিন্তু লজ্জা পাচ্ছেন এই স্পেনিশ। তিনি জানান, পরের মরসুমে এর কথা তো কেউ আগের থেকে বলতে পারে না। তবে মোহনবাগান আমার খূব পছন্দের ক্লাব এদের সমর্থকদের মুখে হাসি দেকতে পারলে খূব ভালো লাগে। যদি পরের মরসুমে দলের সঙ্গে থাকতে পারি তাহলে খূব ভালো লাগবে। মোহনবাগান এ বেইতিয়ার সঙ্গে নিজের পার্টনারশিপ নিয়ে তিনি বলেন, প্রায় ৬ মাস ধরে আমরা একসঙ্গে ছিলাম সে কারণে একটা বোঝাপড়া গড়ে উঠেছে ।এদিকে সাইরাস এর ফিরতে কিন্তু আরো এক সপ্তাহে এর বেশি লাগবে তাকে দলে নিতে কোনো তাড়াহুড়ো না করে পুরো ফিট হওয়ার সুযোগ দিচ্ছে টীম ম্যানেজ মেন্ট।Related Articles
করোনা উত্তর পরিস্থিতিতে স্কুল ছুটের সংখ্যা বাড়ার কারণ খুঁজতে সমীক্ষা সিদ্ধান্ত।
কলকাতা,১৪ জুন:- করোনা উত্তর পরিস্থিতিতে রাজ্যে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধির কারণ খুঁজতে রাজ্য সরকার এবার সমীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই শিক্ষা দফতর ওই সমীক্ষা করার জন্য একটি প্রতিষ্ঠানকে নিয়োগ করেছে। শ্রম দফতরের সচিব বরুণকুমার রায় জানান সল্টলেকের ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজকে স্কুলছুটের ব্যাপারে সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। সমীক্ষার পর তার রিপোর্ট তৈরির দায়িত্বও দেওয়া হয়েছে […]
রামপুরহাট কান্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৩ মার্চ:- রামপুরহাট কান্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রান্ত তত্ত্বকে সামনে রেখে ওই ঘটনার জন্য বিরোধীদের দায়ী করেছেন তিনি। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর আশ্বাস রামপুরহাট কাণ্ডে রাজনীতির রং না দেখে অপরাধীদের শাস্তি দেওয়া হবে। রামপুরহাটের বাগটুই গ্রামের নৃশংস হত্যাকান্ড নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। এর আঁচ পড়েছে সর্বভারতীয় স্তরেও। প্রথম থেকেই শাসক দল তথা […]
হাওড়াতেও শুরু আংশিক লকডাউন। সক্রিয় পুলিশ। বেলা থেকে রাস্তাঘাটে চেনা ভীড় কার্যত উধাও।
হাওড়া , ১ মে:- শনিবার সকাল থেকে হাওড়াতেও শুরু হয়েছে আংশিক লকডাউন। সক্রিয় রয়েছে হাওড়া সিটি পুলিশ। সকালে বাজারে ছিল চেনা ভীড়। বেলা থেকে রাস্তাঘাটে ভীড় কার্যত উধাও হয়ে যায়। কোভিড পরিস্থিতিতে এদিন সকাল থেকে হাওড়াতেও শুরু হয়েছে আংশিক লকডাউন। সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত বাজারগুলি খোলা ছিল। বাজারে ক্রেতাদের যথেষ্ট ভীড় ছিল। এরপরই […]





