হাওড়া,১১ ফেব্রুয়ারি:- সাঁকরাইলের পাঁচপাড়ায় হাই মাদ্রাসা স্কুলে উত্তেজনা। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ। NRC এর পক্ষে ছাত্রদের ফর্ম বিলি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাফ। জানা গেছে, হাওড়ার পাঁচপাড়ার ওই হাই মাদ্রাসা স্কুলে এনআরসির সমর্থনে স্কুলের ছাত্র-ছাত্রীদের গোপনে ফর্ম ফিল আপ করানো হচ্ছিল। খবরটি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় ওই স্কুল চত্বরে। প্রধান শিক্ষককে অবিলম্বে গ্রেফতারের দাবি করেছে ছাত্রছাত্রীর পরিবার। এনআরসি’র পক্ষে ছাত্র ছাত্রীদের ফর্ম ফিআপ করানো হচ্ছে এই অভিযোগে উত্তাল হয়ে ওঠে পাঁচপাড়ার হাই মাদ্রাসা স্কুল। জনতাকে ছত্রভঙ্গ করতে নামাতে হয় র্যাফ।
অভিযোগ স্কুলের টিচার ইনচার্জ একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে হাত মিলিয়ে স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রদের এনআরসির পক্ষে ফর্ম ফিল আপ করিয়েছেন। শুধু তাই নয় স্কুলের পরিচালন সমিতিকেও এব্যাপারে কিছু জানানো হয়নি। কয়েক হাজার অভিভাবক ও স্থানীয় বাসিন্দা এদিন স্কুল ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। টিচার ইনচার্জকে অবিলম্বে গ্রেফতার করতে হবে এই দাবিতে বিক্ষোভ চলে।Related Articles
কোচবিহারের জন্য কি করেছে মোদী ?” রাসমেলার সভা থেকে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
কোচবিহার , ৩১ মার্চ:- আগামী ১০ তারিখ কোচবিহারে চতুর্থ দফার বিধানসভা নির্বাচন। এর আগেও একাধিক হাইভোল্টেজ ব্যক্তিত্ব কোচবিহারে ভোট প্রচারে এসেছেন। আজ বুধবার কোচবিহারের সিতাই বিধানসভায় জগদীশ বর্মা বসুনিয়া ও কোচবিহার দক্ষিণ বিধানসভায় তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক সমর্থনে ভোট প্রচার করতে আসেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে […]
ডুমুরজলায় প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় জখম বিজেপি নেত্রী। চ্যাটার্জিহাট থানায় অভিযোগ দায়ের।
হাওড়া, ১৫ জুলাই:- কলকাতা ময়দানে গতকাল প্রাতঃভ্রমণে বেরিয়ে যুবকের উপর দুষ্কৃতিদের হামলা ও ছিনতাইয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার হাওড়ার ডুমুরজলায় প্রাতঃভ্রমণকারী মহিলাকে গাড়ি দিয়ে জখম করার অভিযোগ উঠল। প্রিয়াঙ্কা শর্মা নামের ওই জখম মহিলা বিজেপির রাজ্য যুব মোর্চার সদস্যা বলে জানা গেছে। বৃহস্পতিবার ভোরে প্রাতঃভ্রমণ করার সময়ে প্রিয়াঙ্কাদেবীকে পিছন দিক থেকে গাড়িতে ধাক্কা […]
করোনার থাবায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ।
হুগলি , ১৩ এপ্রিল:-করোনা সংক্রমন বৃদ্ধির কারনে পূর্নার্থীদের জন্য আবার ও অনির্দিষ্টকালের জন্য তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ করল তারকেশ্বর মন্দির কর্তৃপক্ষ। তারকেশ্বর এসেস্টের মোহান্ত মহারাজ দন্ডীস্বামী সুরেশ্বর আশ্রম একথা জানিয়ে বলেন, গত ১০ তারিখে একটি নির্দেশিকা জারি করে গর্ভগৃহে প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে। মূল কারন হল, এ বছর করোনা লাফিয়ে লাঠিয়ে বাড়ছে । […]






