হুগলি,১০ ফেব্রুয়ারি:- অনাহারে, অর্থাভাবে বিনা চিকিৎসায় প্রাণ গেল গোন্দলপাড়া জুট মিল শ্রমিক উত্তম চৌধুরীর(45)। উত্তমবাবু চন্দননগর গোন্দলপাড়া জুটমিল সংলগ্ন টিনবাজারের বাসিন্দা। প্রসঙ্গত বিগত প্রায় দু’বছর ধরে বন্ধ গোন্দলপাড়া জুট মিল। মিলবন্ধের পর থেকেই অর্থনৈতিক অনটনে ভুগছিলেন উত্তম বাবু। এরই মধ্যে গত বছর 29 ডিসেম্বর উত্তম বাবুর মা কৃষাণ দাসী মারা যান। এরপর থেকে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে গেছিলেন উত্তম চৌধুরী। তার মধ্যেই অর্শ রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। হলে সেভাবে অন্য কোনো কাজও করতে পারছিলেন না। মাস খানেক আগে চন্দননগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ই এস আই কার্ড থাকলেও টানা দু’বছর কারখানা বন্ধ থাকায় তিনি হাসপাতাকে ইএসআইয়ের কোন সুবিধাই পাননি বলে অভিযোগ। তাই অর্থের অভাবে তিনি সঠিকভাবে চিকিৎসা করাতে পারেননি।
ফলে বিনা চিকিৎসাতেই উত্তম বাবুর মৃত্যু হয়েছে বলে দাবি উত্তম ভাইপো অভিষেক চৌধুরীর। যদিও চন্দননগর শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক চন্দন বর্মনের বক্তব্য ই এস আই কারখানার ব্যাপার। মা-মাটি-মানুষের সরকার গত বছর উনিশে মে কারখানার দরজা খুলে দিয়েছিল। কিন্তু হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির লকেট চট্টোপাধ্যায় যে তারপরই কর্তৃপক্ষের সাথে আলোচনা বর্মনের সাপেক্ষে সুপরিকল্পিতভাবে গত বছর 25শে মে কারখানার দরজা পুনরায় বন্ধ করে দেয়। অন্যদিকে এবিষয়ে বিজেপির রাজ্য ওবিসি মোর্চার সভাপতি স্বপন পাল বলেন তৃণমূলই ভোটের স্বার্থে ওই কারখানা খুলেছিলো ভোট মিটে যেতেই কারখানা বন্ধ করে দিয়েছিলো। রাজ্যের প্রায় ৫৫হাজার কারখানা বন্ধ রয়েছে। ২০২১সালে শ্রমিকরাই তৃণমূল সরকারকে উচ্ছেদ করবে।Related Articles
বেলুড় মঠে পালিত হচ্ছে সারদা মায়ের জন্মতিথি উৎসব।
হাওড়া,১৮ ডিসেম্বর:- যথাযোগ্য মর্যাদায় বেলুড় রামকৃষ্ণ মঠে আজ ২ পৌষ, ১৮ ডিসেম্বর শ্রীশ্রীসারদা মায়ের ১৬৭তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে। এই উপলক্ষে সকাল থেকেই মঠে ভিড় জমিয়েছেন ভক্ত-অনুরাগীরা। মায়ের মন্দির ও সভামন্ডপে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরে শ্রীশ্রী মায়ের মন্দিরে মঙ্গলারতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর হয় বেদপাঠ ও স্তবগান। এরপর ভজন, বিশেষ […]
এবারের নির্বাচনী ঝড় সামলাতে পারবে না তৃণমূল , মনোনয়ন জমা দিয়ে সাফ জানালেন চাঁপদানির বিজেপি প্রার্থী দিলীপ সিং।
হুগলি , ২০ মার্চ:- এবারের বিধানসভা নির্বাচনে যে ঝড় উঠেছে সেই ঝড় সামাল দেবার ক্ষমতা তৃণমূলের নেই। আজ শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে এসে এভাবেই বক্তব্য রাখলেন চাঁপদানি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ সিং। তিনি বলেন পশ্চিমবাংলার মানুষ চাইছেন যত তাড়াতাড়ি হোক এই সরকারের বিদায়। কারণ এই তৃণমূলের শাসনে মানুষ তিতি বিরক্ত যত […]
সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না হবে দিল্লির যন্তর মন্তরে, দিল্লি রওনা হলো একশো জনের দল।
হাওড়া,৮ এপ্রিল:- রাজ্যের ডিএ আন্দোলনের রেশ এবার আছড়ে পড়তে চলেছে রাজধানী দিল্লিতে। সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না হবে দিল্লির যন্তর মন্তরে। হাওড়া স্টেশন থেকে দিল্লি রওনা হলো একশো জনের দল। কার্যত ডিএ নিয়ে আন্দোলনকে এবার দিল্লি পর্যন্ত নিয়ে যেতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। শনিবার হাওড়া স্টেশন থেকে রাজধানী এক্সপ্রেসে সরকারি কর্মচারীদের ১০০ জনের এক দল দিল্লির […]




