হাওড়া,১০ ফেব্রুয়ারি:- বিজেপির হাওড়া জেলা (সদর) কমিটির উদ্যোগে সিএএ-র সমর্থনে পদযাত্রা হল হাওড়ায়। সোমবার বিকালে শিবপুর বিধানসভা কেন্দ্র এলাকার কামারডাঙ্গা থেকে এই অভিনন্দন যাত্রা শুরু হয়। পদযাত্রায় অংশগ্রহণ করেন বিজেপি রাজ্য নেত্রী ভারতী ঘোষ, জেলা সদর সভাপতি সুরজিত সাহা, জেলা সদর সাধারণ সম্পাদক নবকুমার দে সহ অন্যান্য নেতৃবৃন্দ। কামারডাঙ্গায় বিজেপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শমীচন্ডীতলা, কাঁটাপুকুর পাঠশালা মোড়, পাওয়ার হাউস মোড় হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে এদিনের পদযাত্রা। পদযাত্রায় বিজেপি কর্মীদের উপিস্থিতি ছিল চোখে পড়ার মতো।ভারতী ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, আজকের বাজেটে জঙ্গলমহলকে ঢেলে সাজানোর কথা বলেছেন। ছত্রধর মাহাতোকে বাড়িতে বাড়িতে পাঠিয়ে ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে চাইছেন।
মুখ্যমন্ত্রী ভয় দিয়ে সন্ত্রাস দিয়ে জঙ্গলমহলকে ঢেলে সাজাতে চাইছেন। জঙ্গলমহল কিন্তু ভুলবে না। উপযুক্ত জবাব দেবে। আমার দৃঢ়বিশ্বাস জঙ্গলমহলে তৃণমূল গোহারান হারবে। ভোটের রাজনীতি করতে গিয়ে ছত্রধর মাহাতোকে নামানো হয়েছে। এই ধরণের রাজনীতি টিকবে না। সরকার থেকেই আশঙ্কার বাতাবরণ তৈরি করেছে। রাজ্যের মন্ত্রী জঙ্গলমহলে কি করতে যাচ্ছেন ? ছত্রধর মাহাতোর সঙ্গে মিটিং করছেন কেন ? আমরা সব খবর রাখি। বিজেপি বোকা আর ভীতু ভাবার কারণ নেই। সেখানকার মানুষ কিন্তু এই জিনিস ক্ষমা করবে না। যে রক্তাক্ত ইতিহাস সেখানকার বুকের উপর দিয়ে গেছে জঙ্গলমহল সেই জায়গায় ফিরে যেতে চায় না। এর ফল তৃণমূল হাতে নাতে পাবে।Related Articles
রাস্তা নিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হলো সিপিএম।
হুগলি , ২৮ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগর স্টেশন থেকে পার ডানকুনি অবধি সংযোগকারী প্রধান সড়ক নৈটি রোড দীর্ঘদিন বেহাল। এই রাস্তা জিটি রোড ও দিল্লী রোডের মধ্যে প্রধান সংযোগকারী রাস্তা এই রাস্তা। কিন্তু দীর্ঘদিন এই রাস্তা বেহাল থাকায় নিত্যদিন সমস্যায় পড়ছে নবগ্রাম কানাইপুরের বাসিন্দারা। এই বেহাল রাস্তা এখন রাজনীতির মূল কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে উত্তরপাড়া […]
অয়নের বিরুদ্ধে এবার চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের।
হুগলি, ১০ এপ্রিল:- চুঁচুড়ার ষণ্ডেশ্বরতলার বাসিন্দা চয়নিকা আঢ্য টিটাগড় পুরসভায় যোগ দিয়েছিলেন চতুর্থ শ্রেণির কর্মী হিসাবে। তাঁর অভিযোগ, অয়নকে টাকা না দিতে পারায় সেই চাকরি আর করতে পারেননি তিনি। এ বারে বিজেপির লিগাল সেলকে সঙ্গে নিয়ে তিনি সেই ঘটনার তদন্ত চেয়ে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করলেন। প্রসঙ্গত ২০১৯ সালে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খেলার কোটায় […]
নেশা মুক্তি কেন্দ্রের কর্তার বিরুদ্ধে যুবককে আটকে টাকা আদায়ের অভিযোগ, ধৃত ১।
হুগলি, ২১ সেপ্টেম্বর:- উত্তরপাড়ায় একটি বেসরকারি নেশা মুক্তি কেন্দ্রের আড়ালে চলত প্রতারণা চক্র। এইরকমই অভিযোগে নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধার মদন রানাকে গ্রেফতার করলো নবদ্বীপ থানার পুলিশ। নেশা মুক্তি কেন্দ্রের কর্ণধারের বিরুদ্ধে অভিযোগ ছিল রোগীদের থেকে জোর করে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলিয়ে তুলে নেওয়া এবং তাদের মূল্যবান জিনিসপত্র নিজে হাতিয়ে নেওয়ার। নবদ্বীপের এক যুবক পুলিশের […]





