অঞ্জন চট্টোপাধ্যায়,৯ ফেব্রুয়ারি:- চলতি আই লিগের এল ক্লাসিকো জিতে নিল মোহনবাগান। কল্যাণীতে এই মুহূর্তে আই লিগে তাঁদের একমাত্র প্রতিদ্বন্দ্বী পাঞ্জাব এফসিকে ১-০ গোলে হারিয়ে দিল টিম বাগান। পাঞ্জাবের মাঠে এই দলের বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে ড্র করেছিল সৱুজ-মেরুন ব্রিগেড। কিন্তু কল্যাণীতে দাপট দেখাল বাগান। হাড্ডাহাড্ডি ম্যাচে বাবার করা গোলেই জয় এল গঙ্গাপাড়ের ক্লাবে। ফলে আই লিগ জয়ে আরো অনেক কাছে চলে এল তারা। লিগ টেবিলে দুনম্বরে থাকা পাঞ্জাবের বিরুেূ শুরুতে ঘর গুছিয়ে আক্রমণের কৌশল নিয়েছিলো মোহনবাগানের কোচ কিৱু ভিকুনা। এদিনের জয়ের ফলে লিগ টেবিলে ব্যবধান আরো বাড়াল মোহনবাগান। ১১ ম্যাচে ২৬ পযে্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পাঞ্জাবের থেকে ৯ পযে্ট এগিয়ে গেল গঙ্গাপাড়ের ক্লাব। ম্যাচ শেষে ভিকুনা বলেন, ছেলেদের আমি খোলা মনেই ফুটবল খেলতে বলেছিলাম। ছেলেরা সেই কাজটা করতে পেরেছে ।
Related Articles
নিয়ন্ত্রণ হারিয়ে ধান জমিতে যাত্রীবাহী বাস, আহত ৩০ জন , চাঞ্চল্য গোয়ালতোড়ে !
পশ্চিম মেদিনীপুর , ১০ ফেব্রুয়ারি:- নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেল রাস্তার পাশে থাকা প্রায় দশ ফুট নিচের একটি ধান জমিতে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বুধবার বেলা প্রায় সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার পাটাশোল এলাকায়। ওই ঘটনায় আহত কমবেশি প্রায় ৩০ জন। তবে ঘটনায় এখনো পর্যন্ত কোনো […]
জঙ্গল রাজত্ব থেকে বাঁচাতে হবে বাংলাকে, চন্ডীতলায় বিস্ফোরক শুভেন্দু।
হুগলি, ৪ জানুয়ারি:- চন্ডিতলা-2 নং ব্লকের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শ্রীরামপুর জেলা বিজেপি সাংগঠনিক সভাপতি মোহন আদক সহ জেলা নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে বুথ ভিত্তিক কর্মীদের চাঙ্গা করতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিন হুগলির ধনেখালি তে প্রথম সভা করার পর দ্বিতীয় সভা করেন দক্ষিণ জলাপাড়া গ্রামে। বক্তব্য […]
শীতলকুঁচিতে আত্মরক্ষাতেই গুলি চালাতে বাধ্য হয়েছে , উঠে এলো প্রাথমিক রিপোর্টে।
কলকাতা , ১০ এপ্রিল:-শিতলকুচির ঘটনায় আত্মরক্ষার্থে কেন্দ্রীয় বাহিনী গুলি চালাতে বাধ্য হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবে এই মর্মে রিপোর্ট দিয়েছেন বলে খবর। রিপোর্ট এ বলা হয়েছে তিন চারশ লোক কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরেছিল। দুপক্ষের লড়াই শুরু হয়। তা থামাতে বাহিনী গুলিচালালে চারজন গুলিবিদ্ধ হন। Post Views: 342




