হুগলি,৭ ফেব্রুয়ারি:- আবারও উত্তপ্ত কামারপুকুর কলেজ। দ্বিতীয় বর্ষের থার্ড সেমের পরীক্ষার ফর্ম করতে যাওয়ায় ও তার সাথে প্রথম বর্ষের এক ছাত্রকে কলেজ প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে গিয়ে বাথরুমে মারধর করে বলে অভিযোগ এবং বাথরুমে তুলে নিয়ে গিয়ে ছাত্র সংগঠনের সংসদ রুমে গিয়ে মারধর করা হয়। সাদ্দাম মন্ডল সেকেন্ড ইয়ার ও আমির আলী শেখ ফাস্ট ইয়ার এই দুজন আজ কলেজে গিয়েছিল তারপর ওদের উপর হামলা হয়। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ এসে ওই দুইজনকে কলেজ থেকে তুলে নিয়ে গিয়ে কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
কামারপুকুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে আরামবাগ মহাকুমা হসপিটাল এ রেফার করা হয় বলে জানা গেছে।এ বিষয়ে সাদ্দাম মন্ডল বলেন, আজ আমি কলেজে সেকেন্ড ইয়ার থার্ড সেমের পরীক্ষার ফরম ফিলাপ করতে এসেছিলাম তখনই ছাত্রসংসদের ছেলেরা আমাকে তুলে নিয়ে গিয়ে বাথরুমে তুলে নিয়েগিয়ে মারধর করে। মারধর করে উইকেট সহ পাইপ দিয়ে। মারধোর করে পায়ে ও মাধায়। এ বিষয়ে ছাত্র সংগঠনের জি এস সমর ঘোষ বলেন, কলেজে কাউকে মারধর করা হয় না ওরা নিজেরা নিজেরাই মিলে মারধর করে। ওরা প্রথমে কলেজে এসে আমাদের ছাত্র সংগঠনের ওপর তর্কাতর্কি করে।Related Articles
কোভিড বেডকে ফের নন কোভিড বেডে নিয়ে আসা হবে৷
রিংকা পাত্র , ১৫ ফেব্রুয়ারি:- করোনাকালে যে সব হাসপাতালে কোভিড বেড বাড়ানো হয়েছিল৷ এবার সেই কোভিড বেডকে ফের নন কোভিড বেডে নিয়ে আসা হবে৷ যাতে সব হাসপাতালেই সাধারণ মানুষ চিকিৎসা পায়, সেদিকেই নজর দিচ্ছে স্বাস্থ্য দফতর৷ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে সুপার স্পেশালিটি ভবন এতদিন পর্যন্ত কোভিড ওয়ার্ড ছিল৷ আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে একটা অংশে তা […]
রামকৃষ্ণ মিশনের সমাপ্তি অনুষ্ঠানে বেলুড় মঠেও ভিড় ভক্তদের।
হাওড়া, ১ মে:- রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫তম বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আজ ১মে সোমবার উত্তর কলকাতার বাগবাজারের বলরাম মন্দিরে অনুষ্ঠিত হবে। তবে এই বিশেষ দিনে বেলুড় মঠেও উপস্থিত হয়েছেন অনেক ভক্ত অনুরাগী। শতবর্ষ পেরিয়ে ১২৫তম বর্ষের সমাপ্তি দিবসে সেজে উঠেছে বেলুড় মঠ তথা রামকৃষ্ণ মিশন। ১২৫ বছর আগে স্বামী বিবেকানন্দের হাত ধরে যে রামকৃষ্ণ মিশনের পথচলা […]
শিবপুরে ট্যাক্সিচালকের উপরে দিনেদুপুরে হামলা।শিবপুরে ট্যাক্সিচালকের উপরে দিনেদুপুরে হামলা।
হাওড়া , ১ জুন:- লকডাউনে দিনেদুপুরে এক ট্যাক্সিচালকের উপরে হামলা চালালো দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে হাওড়ার শিবপুর থানা এলাকায়। ওই ট্যাক্সিচালক এদিন দুপুরে গাড়ি নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এরপর গাড়ি নিয়ে যাওয়ার সময় দুই দুষ্কৃতি সেখানে এসে তাঁর উপর অতর্কিতে হামলা চালায়। পালাতে গেলে পাথর তুলে মাথায় আঘাত করে এবং ট্যাক্সিচালকের পকেটে থাকা প্রায় হাজার […]







