পু:মেদিনীপুর,৭ ফেব্রুয়ারি:- করোনা ভাইরাসের আতংক উপেক্ষা করে চীনা প্রেমিকার সাথে বিয়ে করলো পিন্টু। করোনা ভাইরাসের আতংক নিয়ে যখন চিন,ভারত সহ সারা পৃথিবী জুড়ে ত্রাস,ঠিক সেই সময় অন্য রকম ভালোবাসার কথা শোনালো পিন্টু জানা ও এঞ্জেল। পিন্টু জানা ভারতের পশ্চিমবংগের পুর্ব মেদিনীপুর জেলার কাঁথির পশ্চিম পারুলিয়ার বাসিন্দা।আর এঞ্জেল চীনের গোয়াং প্রদেশের বাসিন্দা। ছোট মামার হাত ধরে চিনে সাত বছর আগে গার্মেন্টসের ব্যাবসা করতে গিয়েছিলো পিন্টু।সেখানেই এঞ্জেলের সাথে পরিচয়।সেই পরিচয় ধীরে ধীরে প্রনয়ের সম্পর্ক গড়ে তোলে । সেই সম্পর্কের হাত ধরে মেয়ে ও ছেলের পরিবার সিদ্ধান্ত নেয় চার হাত এক করে দেওয়ার। চলতি মাসের চার তারিখ বিয়ের দিন স্থির হয় একমাস আগে।হিন্দু মতে হবে বিয়ে । সব ঠিক মতই চলছিলো। ১০-১২ দিন আগে হঠাত করে উদয় হওয়া করোনা ভাইরাস সব তাল কেটে দেয় ! বিয়ের কি হবে চিন্তায় পড়ে দুই পরিবার। পিন্টু ও এঞ্জেলের পরিবার ঠিক করে বিয়ে হবে নির্দিষ্ট দিনেই। কোন ভাবে মেয়ে এঞ্জেল ও ছেলে পিন্টু ভিসা নিয়ে ভারতে চলে এলেও চীনে আটকে পড়ে বরের জামাই ও কনের পুরো পরিবার। সেই বিচ্ছেদের মধ্যেই বৃহস্পতিবার চার হাত এক হোল ।
Related Articles
স্বাধীনতার ৭৫ তম বর্ষে ভারত পরিক্রমা নামে দেশব্যাপীকার রেলির আয়োজন।
কলকাতা, ১০ অক্টোবর:- স্বাধীনতার ৭৫বছর পূর্তিতে আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে জাতীয় সুরক্ষা বাহিনী বা এনএসজি ‘সুদর্শন ভারত পরিক্রমা’ নামে দেশব্যাপী কার রেলি-র আয়োজন করেছে। গত দোসরা অক্টোবর দিল্লির লালকেল্লা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ব্ল্যাক ক্যাট কার রেলির সূচনা করেন। এনএসজির ১২জন আধিকারিক ও ৩৫জন কম্যান্ডো ১৫টি গাড়িতে দেশের ১২টি রাজ্যের ১৮টি […]
১ বছর পিছিয়ে গেল ডেভিস কাপ এবং ফেড কাপ।
স্পোর্টস ডেস্ক ,২৭ জুন:- রোনার গেরোয় একবছর পিছিয়ে গেল ডেভিস কাপ। কেবল ডেভিস কাপই নয় মারণ ভাইরাসের কারণে ফেড কাপের প্রথম সংস্করণ আয়োজনের ব্যাপারেও কোনওরকম ঝুঁকি নিতে চায়নি আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। তাই ডেভিস কাপের পাশাপাশি ফেড কাপও একবছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল আইটিএফ।হাঙ্গেরির রাজধানী শহর বুদাপেস্টে আগামী বছর ১৩-১৮ এপ্রিল বসবে অভিষেক ফেড কাপের আসর। […]
করোনার প্রভাবে প্রোটিয়ান ক্রিকেটারদের নিষেধাজ্ঞা।
স্পোর্টস ডেস্ক, ৩১ জুলাই:- সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচে হয়তো দেখা যাবে না এবি ডিভিলিয়ার্স, কুইন্টন ডি কক, ফাফ ডুপ্লেসিস, ডেল স্টেইন সহ দক্ষিণ আফ্রিকার অন্যান্য ক্রিকেটারদের। করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় তাঁদের দেশ ছাড়তে নিষেধ করা হয়েছে বলে জানানো হয়েছে। একই কারণে প্রোটিয়া তারকারা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও অংশ নিতে […]




