বীরভূম,৬ ফেব্রুয়ারি:- মাঘমেলার উদ্বোধনে শান্তিনিকেতন সফরে গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বিধানসভার বাজেট অধিবেশনের আগে রাজ্যের তরফ থেকে কপ্টারের ব্যবস্থা করা হয় রাজ্যপালের জন্য। বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারেই শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হন রাজ্যপাল। হাওড়ার ডুমুরজলায় হেলিপ্যাড থেকে কপ্টারেই রওনা হন তিনি। শান্তিনিকেতন সফরে যাওয়ার বিষয় সাংবাদিকদের জানান। উল্লেখ্য, এতদিন কপ্টার ছিল রাজভবন ও নবান্নের অন্যতম সংঘাতের বিষয়। এর আগে কপ্টার চেয়েও পায়নি রাজভবন। শেষমুহুর্তে বরফ গলে। রাজ্যপালকে কপ্টার দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। বৃহস্পতিবার সকালে এই কপ্টারেই শান্তিনিকেতন সফরে গেলেন রাজ্যপাল।এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, “আমি কৃষকদের মেলায় যাচ্ছি, যা রবীন্দ্রনাথ ঠাকুর ১৯২২ সালে শুরু করেছিলেন। আমি কৃষক, আমার হৃদয় কৃষকদের জন্য। আমি কৃষকদের পরিস্থিতি দেখতে যাচ্ছি।
Related Articles
মগড়ায় বোমা ফেটে জখম বিদ্যুৎ দপ্তরের কর্মী।
সুদীপ দাস , ১২ এপ্রিল:- পুকুর পারে ফেলে যাওয়া বোমা ফেটে জখম এক বিদ্যুৎ দপ্তরের কর্মী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে মগরা থানার বড় খেজুরিয়া এলাকায়। এদিন ওই এলাকায় ইলেকট্রিক পোল বসানোর কাজ করছিলো বিদ্যুৎ দপ্তরের ৯জন কর্মী। তাঁদের মধ্যে থেকেই গোবিন্দ মালিক(৩৬) কিছুটি দূরে রাখা গাড়ি থেকে শাবল আনতে যায়। শাবল মাটিতে পরে থাকা আবর্জনায় […]
মমতাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, রথ টানতে এসে জগন্নাথদেবের কাছে প্রার্থনা অরূপের।
হাওড়া , ১২ জুলাই:- “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। সেই মনস্কামনা যাতে সফল হয় প্রভু জগন্নাথদেবের কাছে এই প্রার্থনা করি।” সোমবার বিকেলে হাওড়ার বেলগাছিয়ায় ‘কে’ রোডে রথের দড়িতে টান দিয়ে প্রভু জগন্নাথদেবের কাছে এই কামনা করলেন মন্ত্রী অরূপ রায়। এর পাশাপাশি সারা বিশ্ব যাতে আগামী দিনে করোনামুক্ত হয় এবং সকলে যাতে সুস্থ […]
হাওড়ার ডোমজুড়ে ব্যালট বাক্সে জল ঢেলে দেবার অভিযোগ উঠলো সিপিএম প্রার্থীর বিরুদ্ধে।
হাওড়া, ৮ জুলাই:- হাওড়ার ডোমজুড়ে ব্যালট বাক্সে জল ঢেলে দেবার অভিযোগ উঠলো সিপিএম প্রার্থীর বিরুদ্ধে। ডোমজুড়ের মহিয়ারী গ্রাম পঞ্চায়েতের অঙ্কুরহাটি কিবরিয়া গাজী হাইস্কুলের ৫ নম্বর পার্টে ব্যালট বাক্সের মধ্যে জল ঢেলে দেবার অভিযোগ উঠেছে সিপিএমের প্রার্থীর বিরুদ্ধে। এর পাশাপাশি সিপিএম প্রার্থীকে বুথ থেকে মেরে বার করে দেবার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তাদের অভিযোগ পুলিশ সক্রিয়ভাবে […]




