পূর্ব বর্ধমান,৫ ফেব্রুয়ারি:- অস্ত্রসহ চারজন ব্যক্তিকে গ্রেপ্তার করলো জামালপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল রাতে গাড়িতে করে ছয়জন গুরাপ থেকে ধনিয়াখালি যাওয়ার পথে জামালপুরের মহেশগড়িয়ায় দাঁড়ায়। তখন তাদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় পুলিশ গাড়িতে তল্লাশি চালাতে গেলে দুজন পালিয়ে গেলেও চারজন ধরা পরে। গাড়ি থেকে উদ্ধার হয় একটি পাইপগান, তিন টি গুলি সহ তরওয়াল ও তীর। বর্ধমান জেলা আদালতে তোলা হয় ধৃতদের। বিজেপি নেতা সন্দিপ মুখার্জী বলেন, ধনিয়াখালির ২৯ জেড.পি বিজেপির সভাপতি আশিষ দাস সহ তিনজন সদস্যকে পুলিশ উদ্দেশ্য প্রনদিতভাবে গ্রেপ্তার করেছে। পুলিশ তৃনমূল কংগ্রেসের বি-টিম হয়ে কাজ করছে।
Related Articles
গঙ্গাদুষণ ও ডেঙ্গু রুখতে ঘাটপে হাট কর্মসূচি বৈদ্যবাটি পুরসভার।
হুগলি, ২৮ সেপ্টেম্বর:- ইতিমধ্যেই দুদিন আগে নবান্নের বৈঠকে পৌরসভার ১২ নম্বর এবং ১৬ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু হাই বার্ডেন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে। বৈদ্যবাটি পুরসভার গঙ্গার পাশের ওয়াডগুলোকে এ নিয়ে সচেতন করতে ‘ঘাটপে হাট’ কর্মসূচি নেওয়া হলো। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রকল্পের অধীনে হুগলী জেলা গঙ্গা পরিষদের উদ্যোগে বৈদ্যবাটি পুরসভার সহযোগিতায় ৫ দিন ব্যাপী […]
চুরি যাওয়া সামগ্রী ও আগ্নেয়াস্ত্র উদ্ধার খানাকুলে।
হুগলি, ১ অক্টোবর:- আবারো সাফল্য পুলিশের। এবার উদ্ধার চুরি যাওয়া সামগ্রী ও আগ্নেয়াস্ত্র।পুলিশ সূত্রে জানা গেছে খানাকুল থানার অন্তর্গত চালতাপুর গ্রামের বাসিন্দা বীরেশ্বর পাত্র পেশায় দোকানদার। খানাকুল বাসস্ট্যান্ডে তার একটি মুদিখানার দোকান রয়েছে। গত ২০শে আগস্ট প্রতিদিনের মতো রাত দশটায় তার মুদিখানার দোকানটি বন্ধ করে তিনি সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। হঠাৎ অনন্ত নগরের […]
জগন্নাথের নব যৌবন উৎসব অনুষ্ঠিত হলো মাহেশে।
হুগলি , ২৯ জুন:- স্নান যাত্রার পনেরো দিন পর নবযৌবন উৎসব অনুষ্ঠিত হলো মাহেশের জগন্নাথ মন্দিরে। স্নান যাত্রার পর প্রভুর অনবসর কাল কাটে পনেরো দিন। এই সময় প্রভুর অঙ্গরাগ করা হয়, ভেসজ রঙ দিয়ে প্রভুর অঙ্গরাগ করেন এখানকার শিল্পীরা। পনেরো দিন পর ফের ভক্তদের সামনে আসেন প্রভু জগন্নাথ। যাগযঙ্গ সহকারে প্রভুর মঙ্গল আরতি করা হয় […]






