উঃ২৪পরগনা,৩ ফেব্রুয়ারি:- করোনা ভাইরাস আতঙ্ক গোটা দেশ জুড়ে। এরাজ্যেও করোনা ভাইরাসে আতঙ্কিত রাজ্য স্বাস্থ্য দপ্তর ৷ রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে ৷ ইতিমধ্যেই কেরালার এক বাসিন্দার শরীরে করোনা ভাইরাস মিলেছে । রাজ্যের সমস্ত সীমান্তে স্বাস্থ্য দপ্তর নজরদারি চালালেও ভারত -বাংলাদেশ প্রেট্টাপোল সীমান্তে সেভাবে কোন নজরদারি নেই স্বাস্থ্যদপ্তরের ৷ প্রতিদিন এই সীমান্ত দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে৷ কয়েক শো পণ্যবাহী ট্রাক যাতায়াত করে এই সীমান্ত দিয়ে ৷ সূত্র মারফত জানা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে নজরদারি বাড়ানোর নির্দেশ এলেও কোন স্বাস্থ্যকর্মীই নেই পেট্রাপোল সীমান্তে । যদিও দপ্তর সূত্রে চিঠির সত্যতা স্বীকার করা হয়নি।
Related Articles
অনলাইনে পরিচারিকা নিয়োগ, খোয়া গেল সোনার গয়না, ধৃত পরিচারিকা।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- অনলাইনে পরিচারিকা নিয়ে খোয়া গেলো সোনার গহনা। অবশেষে চুরির ঘটনার কিনারা করলো লেক টাউন থানার পুলিশ। ভাটপাড়া থেকে গ্রেফতার অভিযুক্ত পূজা সাহু। উদ্ধার জাল আঁধার কার্ড সহ একাধিক নথি। পুলিশ সূত্রে খবর, ২৯ জানুয়ারি লেক টাউন বি ব্লকের বাসিন্দা সুধা সঞ্চিতি লেক টাউন থানায় অভিযোগ জানান যে, তিনি অনলাইনে মানসী আয়া সেন্টারের […]
নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়া।
হাওড়া, ৬ ডিসেম্বর:- নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়েছে হাওড়া। হাওড়া পুরনিগম এলাকার ৬২ নম্বর ওয়ার্ডে লিলুয়া রেল কলোনিতে গতকাল রাত থেকে ভারী বর্ষণের জেরে এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জলমগ্ন এলাকায় ইতিমধ্যেই পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা করছে পুরনিগম। রবিবার রাতে হাওড়া পুরসভা চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী জানিয়েছেন হাওড়া পুরসভার অন্তর্গত বেশ কয়েকটি নিচু এলাকা […]
মর্মান্তিক ঘটনা, বাড়ির লোকের সামনে দাঁড়ানো যাচ্ছে না, কোন্নগরে মৃতের বাড়িতে এসে সাংসদ।
হুগলি, ৭ সেপ্টেম্বর:- কোন্নগরে মৃতের বাড়িতে এসে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেন এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা ওনাদের বাড়ির লোকের সামনে দাঁড়ানো যাচ্ছে না। আরজি করে নিয়ে যাওয়ার পরে আড়াই থেকে তিন ঘন্টা কেউ সাহায্য করতে আসেনি। একবার বলছি এখানে জান একবার বলছ ওখানে জান। ছিল কে মা আর দিদিমা দুজনেই বয়স্ক তাকে এক বিল্ডিং থেকে […]






