কোচবিহার, ১ফেব্রুয়ারি;- কেন্দ্রীয় বাজেটকে দিশাহীন বাজেট বলে বর্ণনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। শনিবার তিনি কোচবিহারে বলেন, এই বাজেট আসলে পিপিপি কে সামনে রেখে সব কিছুকে নিয়ে বেসরকারি করণের পথে হাঁটা।এই বাজেটে গ্রামীণ অর্থনীতিকে ধংস করা হয়েছে। বিদেশি বিনিয়োগের সুযোগ করে দেওয়া হয়েছে। গোটা বাজেটটি অসম্পূর্ণ তথ্য দিয়ে ভরা এবং চূড়ান্ত মিথ্যাও রয়েছে এর মধ্যে।কেন্দ্রীয় সরকার এই বাজেতে গরীব মানুষের কথা কোনো ভাবেই চিন্তা করে নাই বলে অভিযোগ করেন সিপিএমের এই নেতা। এই বাজেট কোনো ভাবেই মানা হবে না বলে তিনি হুমকি দেন।





