অঞ্জন চট্টোপাধ্যায়,৩১ জানুয়ারি:- কল্যাণীতে অ্যারোজ লড়াইয়ে অনুমতি মিললে ডাগআউটে বসবেন মারিও। চেন্নাই ম্যাচে জেতার পর ইস্টবেঙ্গলের অস্বস্তিটা কিছুটা হলেও কেটেছে। আর কল্যাণীতে ইন্ডিয়ান অ্যারোজ ম্যাচ জিতলে প্রয়োজনীয় অক্সিজেন পেয়ে যাবে লালহলুদ ব্রিগেড। আর তার জন্য শতবর্ষের ক্লাব নির্ভর করছে বাতিল দুজনের ওপর একজন প্রাক্তন কোচ অ্যালেজান্দ্রোর সহকারী মারিও অন্যজন ক্রোমা। কলকাতা লিগে ক্রোমার গোলে হারের পর এই ক্রোমাকে হন্ডিয়ান মেসি বলে ব্যাঙ্গ করেছিলেন লাল হলুদ সমর্থকরা।
এবার লিগে ভালো ফল করতে এই ক্রোমার ওপরই আস্থা রাখতে হচ্ছে। তবে ক্রোমা কতটা সেই কথা মনে রাখতে চান না। তিনি বলেন আই লিগ খেতাব দৌড়ের বাইরে ইস্টবেঙ্গলকে রাখলে ভুল করবেন। কেন এই কথাটা বললাম, তা বোঝানোর দায়িত্ব এবার আমাদের। শনিবার ইন্ডিয়ান অ্যারোজের বিরুদ্ধে তিন পয়েন্ট নিয়ে ফেরাটাই হবে তার প্রথম ধাপ। চেন্নাই ম্যাচে জয়ের ছন্দটা ধরে রাখতেই হবে। পব়পর তিন ম্যাচে হারের পরে গত বছরের চ্যাম্পিয়ন চেন্নাই সিটি এফসি-র বিরুদ্ধে জোড়া গোলে জয়। তার পরে ১১ দলের আই লিগে ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে।Related Articles
পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষ এখনো কেউ নেই – শিশির অধিকারী।
পূর্ব মেদিনীপুর , ৪ নভেম্বর:- আজ পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা কমিটি ঘোষণা করেন পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি তথা সাংসদ শিশির অধিকারী। কিন্তু সবার নজর ছিল মন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্পর্কে কি মন্তব্য করেন শুভেন্দু পিতা শিশির অধিকারী। কারণ মন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কয়েক দিন সংবাদমাধ্যমের শিরোনামে রয়েছে। দলীয় ব্যানারে দেখা যাচ্ছে না মন্ত্রী শুভেন্দু […]
বুধবার বিধানসভায় মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা।
কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- বুধবার ফের বিধানসভায় মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই দিন দুপুর সাড়ে ১২টা নাগাদ বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে ওই বৈঠক হওয়ার কথা। তবে সোমবার মুখ্যমন্ত্রী ও শুভেন্দু যেভাবে পরস্পরকে আক্রমণ শানিয়েছেন তাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠকে বসতে রাজি হবেন কিনা সে বিষয়ে জল্পনা তৈরি হয়েছে।প্রথা অনুযায়ী, রাজ্যের […]
নির্বাচনের একমাস যেতে না যেতেই চরকির মতো ঘুরে বেড়াচ্ছে , নাম না করে রাজীবকে তীব্র কটাক্ষ কল্যাণের।
হাওড়া , ১৩ জুন:- নির্বাচনের একমাস যেতে না যেতেই ওনার কী হাল হয়েছে দেখুন। চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন। নাম না করে রাজীবকে তীব্র কটাক্ষ সাংসদ কল্যাণের। কল্যাণ বন্দোপাধ্যায় বলেন, নির্বাচনের আগেই তো বলেছিলাম তিরিশ হাজার ভোটে হারাবো। আর তিন বছর ঘুমোতে দেবো না। এক মাস হতে না হতেই ওনার কি হাল হয়েছে দেখুন। ঘুম চলে […]




