অঞ্জন চট্টোপাধ্যায়,৩১ জানুয়ারি:- টানা আট ম্যাচ অপরাজিত কিবু ভিকুনার মোহনবাগান। শুক্রবার বেইতিয়ারা ৩-২ গোলে হারাল চেন্নাই সিটিকে। মোহনবাগান ও চেন্নাই গোল করার একাধিক সুযোগ পেয়েছিল। গোলও নষ্ট করে দু’ দল। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে মোহনবাগান ও চেন্নাই ম্যাচের স্কোর লাইন আরও হৃষ্টপুষ্টই দেখাত। এ দিনের ম্যাচ জিতে সাপ-লুডোর আই লিগ টেবলে মোহনবাগান নিজেদের অবস্থান আরও মজবুত করল। মিনার্ভার (১০ ম্যাচে ১৭ পয়েন্ট) থেকে ছ’ পয়েন্টে এগিয়ে গেল সবুজ-মেরুন (১০ ম্যাচে ২৩ পয়েন্ট)। খেলার ২৮ মিনিটে মোহনবাগান গোল করে এগিয়ে যায়। বেইতিয়ার কর্নার থেকে হেডে পাপা দিওয়ারা এগিয়ে দেন। মোহনবাগানের দ্বিতীয় গোলটি প্রথম গোলেরই যেন অ্যাকশন রিপ্লে।
বেইতিয়ার কর্নার থেকে হেডে ব্যবধান বাড়ান ফ্রান গনজালেজ। বিরতির সময়ে মোহনবাগান এগিয়েছিল ২-০-এ। বিরতির পরে পাপা ৩-০ করেন। এর পরে ম্যাচে ফেরার চেষ্টা করে চেন্নাই। তারপরেই বদলে গেল ছবিটা। হঠাৎ করে গা ছাড়া মনোভাব দেখা গেল বাগান ফুটবলারদের মধ্যে। তার খেসারত দিতে হল। ৬৫ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে গোল করে চেন্নাইকে খেলায় ফেরান পরিবর্ত হিসেবে নামা বিজয়। তার তিন মিনিট পরেই প্রায় ৩০ গজ দূর থেকে শঙ্করকে দাঁড় করিয়ে জাল নাড়িয়ে দেন বালা কৃষ্ণণ। বিজয় ও যিষ্ণু দূরপাল্লার শটে মোহনবাগানের জাল কাঁপান। দুটো গোল পেয়ে যাওয়ায় চেন্নাই কামড় বসাতে শুরু করে ম্যাচে। মোহনবাগানের পেনাল্টি বক্সে চেন্নাই আক্রমণ তুলে আনলেও আকবর নওয়াজের ছেলেরা আর গোল করতে পারেননি। শেষ হাসি তোলা ছিল মোহনবাগানের জন্য।Related Articles
ব্যাংক নির্ভর প্রকল্প গুলিকে সমবায় ব্যাংক নির্ভর করার চেষ্টা রাজ্যের।
কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার সমবায় ব্যাঙ্কগুলিকে নতুন করে স্বনির্ভর করে তুলতে উদ্যোগী হয়েছে। এজন্য প্রাথমিক কৃষি ঋণদান সমিতির আর্থিক কার্যকলাপ বাড়ানোর পাশাপাশি রাজ্যের ব্যাঙ্ক নির্ভরশীল প্রকল্পগুলি যাতে সমবায় ব্যাঙ্ক নির্ভর হয়ে ওঠে তার চেষ্টা চালিয়ে যেতে হবে বলে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে। রাজ্যের মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী আজ নবান্ন থেকে পঞ্চায়েত, সমবায় স্বনির্ভরসহ গ্রামোন্নয়নের […]
তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য উলুবেড়িয়ায়।
হাওড়া, ৮ ডিসেম্বর:- তৃণমূল কর্মী খুনে চাঞ্চল্য উলুবেড়িয়ায়। শুক্রবার রাতে উলুবেড়িয়ার তপনা পঞ্চায়েতের বীশ্বেশ্বরপুরে ওই ঘটনা ঘটে। মৃতের নাম সমীরণ পন্ডিত(৫০)। সমীরণের স্ত্রী রানুবালা ৬ বছর যাবৎ তপনা গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। পেশায় জরির কারবারি সমীরণ এলাকায় তৃণমূল কর্মী হিসেবেই পরিচিত ছিলেন। জানা গেছে, শুক্রবার রাত ৯টা নাগাদ ব্যবসায়ীক কারণে বাড়ি থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছিলেন […]
শ্রীরামপুরে গরুর গায়ে পোস্টার লাগিয়ে কৃষি আইনের প্রতিবাদ
হুগলি ,৮ ডিসেম্বর:- হুগলি জেলার শ্রীরামপুরে গরুর গায়ে পোস্টার লাগিয়ে অভিনব প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের।মঙ্গলবার শ্রীরামপুরে কৃষি আইন বাতিলের দাবিতে গরুর গায়ে পোস্টার লাগিয়ে প্রচার চালালো তৃণমূল কংগ্রেস।জেলা তথা রাজ্যে এমন অভিনব প্রতিবাদ দেখা গেল এই প্রথম।এদিন কৃষি আইন বাতিলের দাবিতে পথসভা থেকে গরুর গায়ে পোস্টার লাগিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল। Post Views: 350





