উঃ২৪পরগনা,৩০ জানুয়ারি:- ফের আসরে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এবার একেবারে সরাসরি চ্যালেঞ্জের সুরে মমতা বন্দোপাধ্যায়কে হুমকি দিয়ে বললেন ব্যারাকপুরে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আর মিটিং করতে দেবো ন। অর্জুন সিং বলেন আমাদের কোন জায়গায় মিটিং করতে দিচ্ছেনা ,পুলিশের সামনেই তৃনমুলের গুন্ডারা বিজেপির কর্মীদের’দের হুমকি দিচ্ছে। আর পুলিশ চুপ করে মজা দেখছে। তাই ব্যারাকপুরে আর মুখ্যমন্ত্রীর সভা করতে দেওয়া হবে না।পুলিশ সামনে এলে পুলিশকে আমরা দেখে নেবো, এমনই চ্যালেঞ্জের সুরে হুমকি দিলেন সাংসদ অর্জুন সিং। সব মিলিয়ে পৌর ভোটেের ঢাকে কাঠি পরার আগেই ফের চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ রাজ্য রাজনিতি।




