হুগলি,২৫ জানুয়ারি:- রিষড়ার জনসভা থেকে রিষড়া নিয়ে এক লাইনও খরচ না করে বরং শ্রীরামপুর পৌরসভা দখলের হুঙ্কার দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।পাশাপাশি বিজেপি ছেড়ে এদিনই জয়নাথ ঝাঁ সহ বেশ কিছু কর্মী সমর্থক শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় এর হাত ধরে ফিরে এলেন পুরোনো দলে। রিষড়া মন্ডল বিজেপির উদ্যোগে NRC, CAA- র সমর্থনে রিষড়া এন, এস,রোডে এক পথসভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।
এদিন শ্রীরামপুরের ২৯ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার রাজেশ সিং সহ কর্মী সমর্থকরা বিজেপি তে যোগদান করে। সাংসদ অর্জুন সিং বিজেপির দলীয় পতাকা তাঁদের হাতে তুলে দেন। এদিন বক্তব্যে অর্জুন সিং পরিস্কার জানিয়ে দেন, বাংলার মুখ্যমন্ত্রী যতই নাগরিকত্ব আইনের প্রতিবাদ করুক, তাতে কোনও লাভ হবে না। পৌরসভা ভোটে তার দলের নেতা, কর্মীরা লড়াইয়ের ময়দান থেকে সরে যেতে শুরু করেছে। পি,কে-র ফর্মূলা কোনো কাজে লাগবে না পৌরভোটে। নির্বাচনে হেরে পি,কে- কে বিহার চলে যেতে হবে। তখন দিদি বলবে, পি,কে-র জন্য দলের এই ভরাডুবি হয়েছে। আর তখন পি,কে বলবে দিদি-ভাইপো কোম্পানির জন্য হেরে গিয়েছে।Related Articles
শাহজাহানের সম্পত্তি যদি ২৫০ কোটি হয়, তার ৭৫ শতাংশ কালীঘাটে গেছে ! হুগলিতে সুকান্ত।
হুগলি, ১৪ মে:- চতুর্থ দফার ভোট শেষ হয়েছে। দুই একটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ছাড়া মোটের উপর শান্তিতেই মিটেছে রাজ্যের ভোট গ্রহন। শেষ দফার ভোটে বাংলায় এক লক্ষ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। সে প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, বাহিনী মোতায়েন করলেই হবেনা তাকে আরো সক্রিয় হতে হবে। অনেক জায়গায় জওয়ানদের নিষ্ক্রিয় দেখাচ্ছে তাদের […]
তৃণমূলের ভয় দেখিয়ে ক্ষমতায় থাকার দিন শেষঃ অর্জুন সিং
, ৭ নভেম্বর:-ব্যারাকপুর, ৭ নভেম্বর:- শনিবার জগদ্দল থানার কাউগাছির দক্ষিণ চন্ডিতলায় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নিহত বিজেপি কর্মী মিলন হালদারের বাড়িতে যান সাংসদ অর্জুন সিং। এদিন তার সঙ্গে ছিলেন যুব নেতা অরুন ব্রহ্ম ও আদিত্য সিং। নিহতের পরিবারকে দলের তরফে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহযোগিতা দেবার কথা বললেন সাংসদ। পাশাপাশি তিনি মৃতের স্ত্রীর একটি চাকুরির বন্দোবস্ত […]
হাওড়ায় জল ‘চুরি’ রুখতে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে পুরপ্রশাসক নামলেন পথে।
হাওড়া, ১২ এপ্রিল:– হাওড়ায় জল ‘চুরি’ রুখতে এবার সতর্ক হলো পুরসভা। বুধবার পুর প্রশাসক পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে নিজেই নামেন পথে। অভিযোগ, হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২২ নং ওয়ার্ড ও ৪৯ নং ওয়ার্ড এর সংযোগস্থলে ইছাপুর শানপুর অঞ্চলে হাওড়া পুরনিগমের পদ্মপুকুর জলপ্রকল্পের ভূগর্ভস্থ পাইপলাইনে অবৈধ সংযোগে প্রতিদিন পানীয় জল চুরি করে তা ব্যবসায়িক স্বার্থে […]





