হাওড়া,২৪ জানুয়ারি:- হাওড়া স্টেশনে নতুন তৈরি হওয়া পার্কিং থেকে তোলা তুলতে এসে হামলা চালাল দুষ্কৃতীরা। শুক্রবার ঘটেছে ওই ঘটনা। অভিযোগ, ছিনতাই করা হয়েছে প্রায় ২’লক্ষ ৩০ হাজার টাকা। বাধা দিতে গেলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন একানকার নিরাপত্তা কর্মী। তাকে আহত অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত শুরু করেছে হাওড়া গোলাবাড়ি থানার পুলিশ। জানা যায় এদিন দুষ্কৃতীদের দলবল সেখানে এসে ওই তান্ডব চালায়।
তোলা না পেয়ে ব্যাপক ভাঙচুর চালায় তারা। শুক্রবার হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স সংলগ্ন পার্কিং লটের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ওই পার্কিং লটের দেখভালের জন্য একটি বেসরকারি সংস্থা টেন্ডার পেয়েছে। গাড়ি রাখার জন্য রেলের তরফে ওই পার্কিং লট তৈরি করা হয়। সেটিই দেখার দায়িত্ব পায় ওই সংস্থা। বৃহস্পতিবার রাতে সেই সংস্থার অফিসে গিয়ে কয়েক লক্ষ টাকা তোলা চায় দুষ্কৃতিরা। কিন্তু কর্তৃপক্ষ সেই টাকা দিতে অস্বীকার করে। তখনকার মতো তারা ফিরে গেলেও এদিন সকালে দুষ্কৃতিরা ফের ওই পার্কিং লটে চড়াও হয়ে হামলা চালায়। গাড়ি রাখার জায়গায় ব্যাপক ভাঙচুর চালিয়ে সংস্থার অফিসেও ভাঙচুর চালায়। অফিসে কর্মরত রোহিত সিং নামে এক কর্মীকে মারাত্মক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় রোহিত হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। যাওয়ার সময় অফিসের ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। আরপিএফকেও বিষয়টি জানানোও হয়েছিল। তারপরেও এদিন সকালে অফিসে ঢুকে হামলা চলে। এই ব্যাপারে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে ঘটনার পুলিশ তদন্ত শুরু করেছে।Related Articles
সাঁকরাইলে পুলিশের অভিযানে উদ্ধার গাঁজা।
হাওড়া, ১৩ জানুয়ারি:- হাওড়ার সাঁকরাইলে উদ্ধার হলো গাঁজা। হাওড়া সিটি পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয় বেশ কয়েক কেজি গাঁজা। অভিযোগ, বছর দশেকেরও বেশি সময় ধরে এক ব্যক্তি ওই বেআইনি কারবার চালাচ্ছিলেন। নিমাই রায় নামের ওই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি এলাকায় বিরোধী রাজনৈতিক দলের কর্মী বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সাঁকরাইলের কান্দুয়া গ্রাম […]
নির্বিঘ্নে সমাপ্ত পুরীর রথযাত্রা।
পুরী, ২০ জুন:- প্রতি বছরের মত উড়িষ্যার পুরী ধামে অনুষ্ঠিত হলো ভারতের সর্ববৃহৎ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। এই উপলক্ষে নীলাচলে ভারতবর্ষের সমস্ত প্রদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটেছে এই সৈকত শহরে। শুধুমাত্র ভারতবর্ষ নয় পৃথিবীর বহু স্থান থেকে পর্যটকরা রথের সময় পুরীতে এসে ভিড় জমিয়েছেন। বেলা ঠিক চারটের সময় পুরীর মহারাজা সোনার ঝাড়ু দিয়ে […]
আন্ডারপাসের দাবিতে অবরোধ। প্রায় ঘন্টাখানেক ধরে বন্ধ হাওড়া আমতা ট্রেন চলাচল।
হাওড়া, ২৪ অক্টোবর:- আন্ডারপাসের দাবিতে প্রায় ঘন্টাখানেক বন্ধ রইল হাওড়া আমতা রুটের ট্রেন চলাচল। হাওড়ার বালিটিকুরি শেখপাড়া অঞ্চলের স্থানীয় বাসিন্দারা রবিবার ওই অবরোধ করেন। হাওড়ার দক্ষিণ পূর্ব শাখার হাওড়া আমতা রেল লাইন গিয়েছে বালিটিকুরি শেখপাড়া এলাকা থেকে। প্রথমে এই লাইন মালগাড়ির জন্য নির্দিষ্ট থাকলেও পরে গাড়ির সংখ্যা বাড়ানো হয় এই রুটে। অভিযোগ, কোনওরকম আন্ডারপাস না […]






