অঞ্জন চট্টোপাধ্যায়,২৩ জানুয়ারি:- চূড়ান্ত হল ইস্টবেঙ্গলের কোচের নাম ৷ আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার ছেড়ে যাওয়া জুতোয় পা গলালেন মারিও রিবেরা। 31 মে পর্যন্ত দলের হেড কোচের দায়িত্ব সামলাবেন তিনি ।আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার শহর ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইস্টবেঙ্গলের তরফে নতুন কোচের নাম ঘোষণা করা হয়। প্রো-লাইসেন্স ডিগ্রিপ্রাপ্ত মারিও রিবেরা কামপেসিনো গত মরসুমে আলেয়ান্দ্রো মেনেনদেস গার্সিয়ার সহকারী হিসেবে কাজ করেছেন। ফলে বর্তমান ইস্টবেঙ্গল দল সম্বন্ধে তিনি জানেন এবং সকলের সঙ্গে পরিচিত । আলেয়ান্দ্রোর স্টাইল অব ফুটবল নিয়েও ওয়াকিবহাল তিনি ।
তাই নতুন কোচের দায়িত্ব পাওয়ার দৌড়ে করিম বেঞ্চারিফা, অ্যাশলে ওয়েস্টউড থাকলেও মারিও রিবেরা অনেকটাই এগিয়ে ছিলেন। কোয়েস কর্তাদের সঙ্গে সম্পর্ক ভালো রিবেরার।মূলত স্পেনের বিভিন্ন ক্লাবে হেড কোচের দায়িত্ব সামলেছেন । ইস্টবেঙ্গলের গত মরসুমের সহকারী কোচের দায়িত্ব সামলালেও আলেয়ান্দ্রোর ছক সাজানোর অন্যতম নেপথ্য কারিগর ছিলেন তিনি । তবে কবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন তা বলা হয়নি । চেষ্টা করা হচ্ছে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচর পরেই তাঁকে আনার ৷ তবে পয়লা ফেব্রুয়ারি কল্যাণী স্টেডিয়ামে ডাগ আউটে বসবেন সেটা প্রায় নিশ্চিত ।Related Articles
নতুন রূপে, নতুন সাজে চাঁপদানির স্পর্শ হসপিটাল।
প্রদীপ বসু, ১৫ এপ্রিল:- চাঁপদানি পৌরসভা পরিচালিত স্পর্শ হাসপাতালে সত্যনারায়ণ পুজোর আয়োজন করলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। ১লা বৈশাখের দিনে সকাল থেকেই হাসপাতাল সুসজ্জিত ভাবে সাজিয়ে তোলা হয়েছিল।পৌরকর্মী থেকে ওয়ার্ড কাউন্সিলারগন উপস্থিত হয়েছিল এই অনুষ্ঠানে। কিন্তু কেন এই আয়োজন। এ ব্যাপারে পৌরপ্রধান জানান নতুন বছরে নতুন করে আবার ঢেলে সাজানো হচ্ছে স্পর্শ হাসপাতালকে।হাসপাতালে ভালো কাজ করতে […]
হুগলির বিক্ষিপ্ত কিছু জায়গায় পানীয় জল ঘোলা মেলায় ডিভিসির জল ছাড়াকেই দায়ী করলেন ফিরহাদ হাকিম।
সুদীপ দাস, ৪ অক্টোবর:- গত দু’দিন ধরে চুঁচুড়ার বিক্ষিপ্ত কিছু জায়গায় ঘোলা জলের খবর মিলছিলো। কিন্তু রবিবার কলকাতা সহ হুগলী জেলার পৌর এলাকাগুলির কল থেকে ঘোলা জল বের হতে শুরু করে। যার জেরে বেশকিছু জায়গায় রীতিমত উত্তেজনা ছড়ায়। রবিবারই কলকাতার মহানাগরিক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবিষয়ে সাংবাদিক বৈঠক করে ঘোলা জলের জন্য অপরিকল্পিতভাবে ডিভিসির […]
সরকারি কর্মচারি প্রতিনিধিদের নিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে ডাক পেলেন না আন্দোলনরত যৌথ মঞ্চ।
কলকাতা, ৩১ মে:- বাড়তি মহার্ঘভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশের আন্দোলনের মাঝেই সরকার তাঁদের পদোন্নতি সহ নানা সুযোগ সুবিধা বৃদ্ধির কথা ঘোষণা করেছে।মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজ নবান্ন সভাঘরে ডব্লিউবিসিএস অফিসারদের সংগঠনের প্রতিনিধি সহ একাধিক সরকারি কর্মচারীদের সংগঠনের প্রতিনিদের নিয়ে বৈঠক করেন৷ তবে বৈঠকে ডিএ-র দাবিতে আন্দোলনরত যৌথ মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের ডাকা হয়নি। আজকের […]






