হুগলি,২১ জানুয়ারি:- কানাইপুর এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপের নমুনা সংগ্রহ করা হলো। সোমবার অজানা জন্তুর আতঙ্কে আতঙ্ক ছড়ায় কানাইপুর রায়পাড়া এলাকায়। এরপর আজ মঙ্গলবার সকালে এলাকায় অজানা জন্তুর পায়ের ছাপের নমুনা সংগ্রহ করলো নেচার এনভায়রমেন্ট এন্ড ওয়াইল্ড লাইফ সোসাইটি এর আধিকারিকরা । সব দেখে জানান এটা কোনো ভাবেই বাঘ হতে পারে না। এটা আসলে বাঘরোল অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই ।
তবে একাধিক পায়ের ছাপ পাওয়া যাওয়ায় আতঙ্কিত মানুষ। মঙ্গলবার সকালে এলাকায় আসেন বিধায়ক প্রবীর ঘোষাল,কথা বলেন সাধারণ মানুষদের সাথে।মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন বিধায়ক। এদিন বিধায়ক এলাকায় এসে জানান যে এখানে বাঘের আতঙ্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বনদফতর জানিয়েছে প্রাণীটি আসলে বাঘ নয় বাঘরোল।Related Articles
বিধায়ক সুদীপ্ত রায়ের উদ্যোগে বাঁকুড়া থেকে রিষড়ায় কাজে আসা ৩২ জন শ্রমিককে ঘরে ফেরানো হলো।
তরুণ মুখোপাধ্যায় ,৩০ মার্চ:- বাঁকুড়ার বিভিন্ন গ্রাম থেকে রিষড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩২ জন শ্রমিক কাজ করতে এসেছিলেন। কিন্তু হঠাৎ করোনার ভয়াল থাবায় আতঙ্কিত হয়ে পড়েন তারা। কাজকর্ম বন্ধ হয়ে ঘরের মধ্য আটকে পড়েছিলেন । এ ব্যাপারে রিষড়ার তৃণমূল নেতা নিখিল চক্রবর্তী জানালেন লকডাউন এর ফলে মানুষজন বাড়ি থেকে বের হতে পারছেন না। এর জন্য […]
পানশালা খোলা, বন্ধ পাঠশালা। এসএফআই এর বিক্ষোভ হাওড়ায়।
হাওড়া, ৭ জানুয়ারি:- সব পানশালা খোলা রয়েছে। অথচ বন্ধ শুধুই পাঠশালা। নিয়ম বিধি মেনে স্কুল কলেজ খোলার দাবি নিয়ে এসএফআইয়ের ডেপুটেশন ও বিক্ষোভ হলো হাওড়ায়। শুক্রবার বিকেলে স্লোগান দিতে দিতে মিছিল করে আসেন এসএফআই কর্মীরা। যদিও জেলাশাসকের দপ্তরে যাবার আগেই মহাত্মা গান্ধী রোডে ব্যারিকেড করে এসএফআই সদস্যদের আটকায় পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এই […]
ঠান্ডা পানীয়র মধ্যে মাদক খাইয়ে সর্বস্ব লুট চন্দননগরে।
হুগলি, ২৫ মে:- ঠান্ডা পানীয়র মধ্যে মাদক মিশিয়ে খাইয়ে সর্বস্ব লুট করে নিয়ে পালালো দুষ্কৃতী। ঘটনাটি চন্দননগর মহাকুমা হাসপাতালে। শুক্রবার রাতে অপরিচিত এক ব্যক্তি এসে রোগীর পরিবারের ব্যক্তিদের সঙ্গে ভাব জমিয়ে তাদেরকে ফ্রুটির সঙ্গে মাদক মিশিয়ে অবচেতন করে তাদের থেকে মোবাইল ফোন টাকা পয়সা সবকিছু নিয়ে চম্পট দেয় চোর। পরিবার সূত্রে খবর, চাপদানীর বাসিন্দা মোহাম্মদ […]





