হাওড়া,২১ জানুয়ারি:- হাওড়ার টিকিয়াপাড়ায় বিএনআর রেল কোয়ার্টারের প্রায় শতাধিক পরিবার অবশেষে আন্দোলনের পথে নামলেন। অভিযোগ এদের কোয়ার্টার খালি করে দেওয়ার জন্য বলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আরপিএফ সেখানে এলে রেল কোয়ার্টারের বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি বিকল্প ব্যবস্থা না করলে তারা এখান ছেড়ে কোথাও যাবেন না। বাসিন্দারা এদিন দাবি করেন তাঁরা কয়েক দশক ধরে এখানে বসবাস করছেন। কারও বাবা, কারও দাদা বা নিকটাত্মীয় রেলে চাকরি করতেন। তখন থেকেই তারা এখানে বসবাস করছেন। তাদের এখানকার ঠিকানায় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান সব রয়েছে। এখন তারা কোথায় যাবেন। এদিকে, এদিন এদের পাশে এসে দাঁড়িয়েছেন প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা। তিনি ফোনে ডিআরএমকে এদের বিষয়টি জানিয়েছেন।
এদিন বিভাস হাজরা বলেন, “এরা এখানে প্রায় ৫০-৬০ বছর ধরে বসবাস করছেন। সকলের ভোটার কার্ড রয়েছে। আধার কার্ড রয়েছে। এদের পরিবারের ছেলেমেয়েরা এবার কেউ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এদের বাবা মা সারাজীবন এখানে ছিল। তারা অবসরের পর তাদের ছেলেমেয়েরাও বড় হয়ে আজকে এখানে রয়েছে। স্বাভাবিকভাবেই এদের এভাবে উচ্ছেদ করা যাবে না। বিকল্প ব্যবস্থা না করে বলপূর্বক এদের উচ্ছেদ করা যাবে না। আমি ডিআরএম, আরপিএফ-র সঙ্গে কথা বলেছি। আজকে আরপিএফ এসেছিল। আমি বলেছি বাড়ি মেরামতের প্রয়োজন থাকলে আমি প্রয়োজনে এক লক্ষ টাকা দিচ্ছি। বাড়ি মেরামত করে এদের এখানেই থাকার ব্যবস্থা করা হোক। জোর করে বাড়ি খালি করে দিয়ে উচ্ছেদ করা যাবে না। ডিআরএম বলেছেন আপনি চিঠি দিন। আমি দেখব।”Related Articles
স্কুলে তালা দিয়ে, রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়া-অভিভাবকদের।
মহিষাদল, ১ ডিসেম্বর:- নির্মল বিদ্যালয়, ডেঙ্গু সচেতনতার প্রচার সরকারি উদ্যোগে করা হলেও মহিষাদলের রামবাগ দক্ষিণপল্লী প্রাথমিক বিদ্যালয়ের ছবিটা একেবারে অন্য রকম। স্কুলের সামনে নোংরা জল জমে রয়েছে। ছড়াচ্ছে দূরগন্ধ। অস্বাস্থ্যকর পরিবেশে পড়ুয়াদের খাওয়ানো হচ্ছে মিড ডে মিল,এমনকি নোংরা দুরগন্ধ জলের উপর দিয়ে গিয়ে পানীয় জল খেতে হচ্ছে। দীর্ঘদিন স্থানীয় প্রশানকে জানিয়েও কোন সুরাহা না হওয়ায় […]
বৃষ্টিতে গঙ্গার সীমানার পাঁচিল ধসে চাঞ্চল্য শ্রীরামপুরে।
হুগলি ,৪ জুলাই:- সকাল থেকে কয়েক ঘন্টা মুষলধারে বৃষ্টিতে গঙ্গার সীমানা পাঁচিল ধসে চাঞ্চল্য ছড়াল। রবিবার শ্রীরামপুরের নেহেরু নগর কলোনিতে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গঙ্গা তীরবর্তী বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের দাবী দুপুরের দিকে বৃষ্টি কমতেই হঠাৎই ধ্বস নামে। বেশ কয়েক জনের বাড়িতে পাঁচিল ভেঙে পড়ে। এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। স্থানীয়রা […]
আর জি কর আবহে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে শিবির হুগলি গ্রামীন পুলিশের।
হুগলি, ১৩ সেপ্টেম্বর:- হুগলি গ্রামীণ পুলিশ ও চন্ডীতলা থানার যৌথ উদ্যোগে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু হল আজ। ৪৫ দিনের সেল্ফ ডিফেন্স প্রশিক্ষণ নেওয়ার পর শংসাপত্র পাবেন ছাত্রীরা। প্রশিক্ষণ দেবেন ব্ল্যাকবেল্টের অধিকারী দুলাল দাস। যিনি দীর্ঘদিন ধরে মহিলাদের আত্মরক্ষার কৌশল শেখাচ্ছেন। আত্মরক্ষার শিবিরের উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ […]








