হাওড়া,১৮ জানুয়ারি:- নন্দীগ্রামে আর শুভেন্দুকে দাঁড়াতে হবে না। যে জায়গায় সিপিএম তৃণমূলকে আটকেছিল সে জায়গায় আপনারা আটকেছেন। দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে শনিবার সন্ধ্যায় হাওড়ায় এক অনুষ্ঠানে এসে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “উনি তো শুভেন্দুকে আটকানোর জন্য খড়গপুরে নিজে দায়িত্ব নিয়েছিলেন। নিজের সিটটা আগে বাঁচান। তারপর তো শুভেন্দুকে দেখবেন। ওনাকে (দিলীপ ঘোষ) তুলে ধরা সংবাদমাধ্যম এর কাজ হওয়া উচিত নয়।” দিনের পর দিন দিলীপ ঘোষের বিরুদ্ধে কেন তোপ দাগা হচ্ছে সে প্রশ্নের উত্তর দিতে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা উল্টো কচ্ছপকে সোজা করতে যাব কেন ?
টেবিলের উল্টো কচ্ছপ জানেন ? উল্টে দিন। খালি হাত-পা ছুঁড়বে। কিছু করবার নেই। আপনাদের মাধ্যম দিয়ে তাকে আবার উল্টে দিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে যাতে আবার হাঁটতে পারে। হাঁটার কোনও ব্যবস্থা নেই। সংগ্রামের মধ্য দিয়ে বাংলার মানুষের উন্নয়নের মধ্য দিয়ে তাদের আবার আসতে হবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন।” অন্যদিকে, রাজ্যের গণতন্ত্র যাতে ঠিক রাখা হয় এই প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে পার্থবাবু বলেন, “আগে নিজের মাথাটা ঠিক রাখুন তাহলেই হবে।” উল্লেখ্য, এদিন হাওড়ার শরৎ সদনে হাওড়ার একটি স্কুলের শতবর্ষের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।Related Articles
মহিলাদের ক্ষমতায়ন নিয়ে বিশেষ বিল আসতে চলেছে বিধানসভায়।
কলকাতা, ২ নভেম্বর:- ‘মহিলাদের ক্ষমতায়ন’ নিয়ে একটি বিশেষ প্রস্তাব আসতে চলেছে বিধানসভায়। দীপাবলি ভাই ফোঁটার ছুটির পর সোমবার থেকে ফের শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। সেদিনই এই প্রস্তাবের ওপর আলোচনা হবে বলে জানা গিয়েছে। পেশাদার জগত হোক বা রাজনীতি প্রত্যেকটি ক্ষেত্রে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন মহিলারা। তবে সমাজে তাঁদের অবদানকে কুর্নিশ জানাতে সংসদীয় […]
বাবুলকে ওয়েলকাম। এটা ওর বিলম্বিত বোধোদয়। মন্তব্য অরূপের।
হাওড়া, ১৮ সেপ্টেম্বর:- বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় সাংসদ বাবুল সুপ্রিয়কে দলে ওয়েলকাম জানালেন তৃণমূল নেতা মন্ত্রী অরূপ রায়। বলেন, এটা বাবুলের বিলম্বিত বোধোদয়। বিজেপি দলে বাবুলের আসল জায়গা ছিলনা। তৃণমূলে আসায় আমি খুশি। বাবুল মধ্য হাওড়ার আবাসনে থাকে। আমার সঙ্গে ফোনে মাঝেমধ্যে কথাও হয়। আমার সবরকম সাপোর্ট থাকবে বাবুলের প্রতি। শনিবার বাবুলের যোগদান […]
বিনামূল্যে সাধারণ মানুষকে অক্সিজেন পরিষেবা দিচ্ছেন ‘চলো পাল্টাই’ এর বন্ধুরা। পাশে দাঁড়ালেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া, ২০ মে:- করোনা অতিমারী পরিস্থিতিতে বিনামূল্যে সাধারণ মানুষকে অক্সিজেন পরিষেবা দিচ্ছেন ‘চলো পাল্টাই’ এর বন্ধুরা। এই উদ্যোগে এদের পাশে দাঁড়ালেন মন্ত্রী অরূপ রায়। কোভিড যুদ্ধে এবার মানুষের সেবায় এগিয়ে এলেন হাওড়ার ‘চলো পাল্টাই’ সংস্থা। মধ্য হাওড়ার একঝাঁক তরুণ তরতাজা যুবক এই স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আজ বৃহস্পতিবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে একটি অক্সিজেন পরিষেবা কেন্দ্র চালু […]





