অঞ্জন চট্টোপাধ্যায়,১৬ জানুয়ারি:- কলকাতা ময়দানে এ সব কিছু সম্ভব । টাকার কাছে শেষ পযন্ত মাথা নামাতে হলো আবেগ কে। একটা ঝড়ে গঙ্গা পাড়ের ক্লাব এক হয়ে গেলো আই এস এল এর এটিকের কাছে অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কা কাছে থাকলো ৮০ শতাংশ ও মোহনবাগান এর কাছে ২০ শতাংশ শেয়ার। যে এটিকে কে ছাগলের তৃতীয় সন্তান বলা হলো তাঁদের সঙ্গেই গাঁটছাড়া। ২০২০ সালের পয়লা জুন থেকে কাজ করবে বাগান ও এটি কে। ২০২০-২১ আই এস এল ও খেলবে মোহনবাগান । আই এস এল টিকিট এর দামে ও ছাড় পাবে বাগান সমর্থকরা। আর,পি,এস,জি কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ২০০ বছরের প্রতিষ্ঠান আমরা । মোহনবাগান এর সঙ্গে আমাদের সংযোগ একটা রি ইউনিয়ন। আমার বাবা মোহনবাগান সমর্থক ছিলেন ।
বাগান সমর্থক রা তাঁদের আবেগ বিক্রি হয়ে যাওয়া নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক এ গলা ফাটিয়েছে তাঁদের শান্ত করতে মোহনবাগান সচিব টুটু বসু বলেন, আমরা সব সময় চাই আমাদের জার্সি ও আবেগ কে ধরে রাখতে। কিন্তু সময় এর সঙ্গে তাল মেলাতে কর্পোরেট হওয়া দরকার। মোহনবাগান সমর্থকরা যে ভাবে এত দিন আমাদের পাশে ছিলেন এখন ও থাকবেন এই আসা রাখি। ইস্টবেঙ্গল কোয়েস এর কাছে আশি শতাংশ শেয়ার বিক্রি করে কর্পোরেট হতে গিয়ে নিজেদের অস্তিত্ব বিক্রি করে দিয়েছে। যা বিচ্ছিন্ন হওয়ার পথে। এখন দেখার বাগান কর্তাদের মধুচন্দ্রিমা কতদিন থাকেRelated Articles
ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণ-পূর্ব শাখায় বিলম্বিত হলো দূরপাল্লার স্পেশাল ট্রেন। বদল করে হলো স্টেশন।
হাওড়া, ২১ সেপ্টেম্বর:- বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর থেকে। পূর্বাভাস মতোই গত দুই দিন একটানা বৃষ্টির দরুন হাওড়া জেলার বিস্তীর্ণ এলাকায় নতুন করে জল জমতে শুরু করে। শুধু হাওড়া শহরের রাস্তা ও গলি নয় জল জমতে থাকে পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের লাইনেও। গতকাল পূর্ব […]
ভোটার তালিকায় যুক্ত হল আরও ১৩ লক্ষেরও বেশি নতুন নাম।
কলকাতা, ১৮ ডিসেম্বর:- রাজ্যের ভোটার তালিকায় যুক্ত হল আরও ১৩ লক্ষ্যের বেশি নতুন নাম।আর কয়েকমাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের প্রস্তুতিতে ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল।এই নতুন ভোটারদের মন জয় করতে এবার বাড়তি পরিশ্রম করতে হবে তাদের। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ৯ নভেম্বর থেকে চলতি মাসের ৮ তারিখ পর্যন্ত […]
টানা ২ দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের জেরে অসুবিধায় গ্রাহকরা।
আরামবাগ, ১৬ ডিসেম্বর:- টানা ২ দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। ১৬ ও ১৭ই ডিসেম্বর রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদেই এই ২ দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়। সারা দেশের পাশাপাশি আরামবাগেও ব্যাঙ্ক কর্মীরা রাস্তায় নেমে ব্যাঙ্ক ধর্মঘট পালন করে। এই ২ দিনের ধর্মঘটের জেরেই আবারও বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কের পরিষেবা। […]






