অরুন মুখোপাধ্যায়,১১ জানুয়ারি:- বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হলো শ্রীরামপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডে দিদিকে বল কর্মসূচি এদিনের এই অনুষ্ঠানে শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায় স্থানীয় কাউন্সিলর তাপস মিত্র , তিয়াসা মুখার্জি, ঝুম মুখার্জি এবং চেয়ারম্যান কাউন্সিলগৌর দে উপস্থিত ছিলেন। ডাক্তার সুদীপ্ত রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব এলাকার বিভিন্ন বাড়িতে যান সেখানকার মানুষদের সঙ্গে কথা বলেন তাদের সমস্যার কথা জানেন এবং তাদের পরামর্শ দেন যদি কোনরকম কোন অভাব অভিযোগ থাকে তা যেন তারা দিদিকে বল যে কর্মসূচি নেয়া হয়েছে সেখানে নির্দিষ্ট নম্বরে ফোন করে তারা তাদের অভিযোগ জানান। বিধায়ক এদিন বেশ কয়েকটি স্থানীয় মানুষদের সমস্যা সঙ্গে সঙ্গে সমাধান করে দেন। অসুস্থ এক বৃদ্ধার কলকাতার হাসপাতালে ভর্তির বন্দোবস্ত করেন। এদিনের অনুষ্ঠানে প্রচুর স্থানীয় মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
Related Articles
শান্তিপুরেও বিপুল ব্যাবধানে জয়ী তৃণমূল , যদিও তৃণমূল প্রার্থীর এই জয় উৎসর্গ মুখ্যমন্ত্রীকে।
শান্তিপুর, ২ নভেম্বর:- এই জয় মমতা ব্যানার্জীর জয়, এই জয় উন্নয়নের জয়, প্রায় ৬০ হাজারের বেশি ব্যবধানে ভোটে জিতে এমনই প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের সদ্য বিজয়ী বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর। শান্তিপুর বিধানসভা উপ নির্বাচনের শরীরের প্রায় ৬৪ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। যদিও এত ব্যবধানে জিতবে বলে আশা করেননি তৃণমূল নেতৃত্ব। সদ্য বিধায়ক ব্রজ […]
রাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ রাখার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ২৩ মার্চ:- নোবেল করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে এবার অভ্যন্তরীণ বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে চিঠি লিখেছেন। ওই চিঠিতে তিনি লিখেছেন সংক্রমণের আশঙ্কা কমাতে রাজ্য সরকার আন্ত রাজ্য যাত্রী পরিবহণ বন্ধ রেখেছে। ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে। এমত অবস্থায় বিমান চলাচল করলে লক ডাউন সম্পুর্ন […]
দলে সুযোগ পেয়েই বিস্ফোরক ঋদ্ধি , দিল্লিকে থামিয়ে লড়াইয়ে হায়দরাবাদ
স্পোর্টস ডেস্ক , ২৮ অক্টোবর:- দুবাইয়ে ব্যাট হাতে ‘সুপারম্যান’ হয়ে উঠলেন ঋদ্ধি। ভাগ্য সহায় না হওয়ায় মঙ্গলবার নিশ্চিত সেঞ্চুরি মাঠে ফেলে এলেন। ডেভিড ওয়ার্নার এবং ঋদ্ধির জন্য হায়দরাবাদ ২০ ওভারে করল ২১৯ রান। সেই রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট পড়ল দিল্লির। শেষ পর্যন্ত শ্রেয়াস আইয়ারের দল থামল ১৩১ রানে। সৌজন্যে রশিদ খানের স্পিন ভেল্কি। ৭ […]




