হুগলী,১০ জানুয়ারি:– নৈহাটিতে বিস্ফোরণের জের, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো চুঁচুড়ার চকবাজারে গৌরহরি হরিজন বিদ্যামন্দির। বৃহস্পতিবার নৈহাটির রামঘাটে বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে যে ভয়াবহ বিষ্ফোরন ঘটে তা থেকে ব্যাপক ক্ষতি হয় গঙ্গা পারের চুঁচুড়া শহরে। বিষ্ফোরনের শব্দের জেরে চুঁচুড়ার বহু বাড়ির জানালার কাঁচ ভাঙে। ফাটলও দেখা দেয়। আর তাতেই ব্যাপক ক্ষতি হয় চকবাজারের গৌর হরি হরিজন মাধ্যম স্কুলে। স্কুলের মূল ভবনের দেওয়াল জুড়ে ফাটল দেখা দেয়। লোহার দরজার ছিটকানি উপরে যায়। একটি ব্যালকনির প্রায় ঝুলন্ত অবস্থা। পড়ুয়াদের জীবনের ঝুঁকির কথা মাথায় রেখে অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিববদন যাদব বলেন আজ আমরা ভবনের কোথায় কোথায় ক্ষতি হয়েছে তার রিপোর্ট তৈরী করছি। পাশাপাশি ইঞ্জিনিয়াররাও আসছেন। তাঁরা সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারন আমরা পড়ুয়াদের জীবনের কোনরকম ঝুঁকি নিতে পারবো না।
Related Articles
অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অভিযোগে সিঙ্গুরে বিক্ষোভ কৃষকদের।
হুগলি , ১৯ জুন:- অবৈধ ভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগে সিঙ্গুর ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় এলাকার কৃষক ও তাঁদের পরিবারেরা। অভিযোগ ভূমি সংস্কার দফতরের যোগসাজসে সিঙ্গুরের মাটি মাফিয়ারা প্রকাশ্য দিবালোকে জমির মাটি কেটে বিক্রি করে দিচ্ছে ইটভাটায়। বিশেষ করে সিঙ্গুর ব্লকের বাঘডাঙ্গা-ছিলামোড় গ্রাম পঞ্চায়েত ও নসিবপুর […]
রাস্তায় গরু দাড় করিয়ে সামনে চাল আটা কয়লা নিয়ে চোর ধরো জেল ভরো কর্ম সূচি বিজেপির।
হুগলি, ৫ নভেম্বর:- হুগলি শেওড়াফুলি উদয়নের সামনে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে জিটি রোডের ওপর বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির কর্মীদের। গত কয়েক বছর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন শাসকদলের একাধিক নেতা মন্ত্রী ও বিধায়ক। শিক্ষক নিয়োগ দুর্নীতি গরু পাচার মামলা আরো বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের হেভি ওয়েট নেতারা। পশ্চিমবঙ্গ তৃণমূল সরকারের আগামহীন […]
রিমেলের ধাক্কা সামলাতে প্রস্তুতি শুরু প্রশাসনের।
কলকাতা, ২৪ মে:- আসন্ন ঘূর্ণিঝড় রিমেলের ধাক্কা সামলাতে সকাল থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য প্রশাসন। কেন্দ্রীয় কেবিনেট সচিব রাজীব গৌবা পশ্চিমবঙ্গ ও ওড়িশা প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে সতর্কতা মূলক নির্দেশিকা পাঠানো হয়েছে। তার আগে রাজ্য সরকারের তরফ থেকে নবান্নে বিশেষ কন্ট্রোল রুমের […]





