পু:মেদিনীপুর,৯ জানুয়ারি:- দীঘা থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল হুগলীর খানাকুলের কিশোরপুর ১ নং অঞ্চলের চারজনের। দীপঙ্কর বর (তৃণমূলের কার্যকরী অঞ্চল সভাপতি), প্রসেনজিৎ দিগের, রাজকুমার পন্ডিত, দিলীপ সামন্ত. গুরুতর জখম অবস্থায় কোলকাতার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শীতল মাঝি, সুপারভাইজার আশীষ সাঙ্কিকে। ঘটনাটিঘটে আজ ভোর তিনটের সময় তমলুকের কাছে । একটি অলটো গাড়ি করে ফিরছিলেন তারা বলে জানা যাচ্ছে । সাইডে কাটাতে গিয়ে মাছের লরি পেছনে ধাক্কা মারে এবং লরি পেছনে আটকে যায় গাড়িটি। গাড়ি টিকে টানতে টানতে অনেকটা দূরে নিয়ে চলে যায় লরিটি। স্থানীয়সূএে খবর ঘটনাস্থলেই তিনজন মারা গেছিলেন। একজন হাসপাতালে মারা গেছেন।সূএের খবর দীপঙ্কর বরের নিজের গাড়ি ছিল। তিনি নিজে গাড়িটি চালাচ্ছিলেন। দীপঙ্করের ভাই সন্দীপ বর হলেন ওই অঞ্চলের প্রধান। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পরিবারের সদস্যরা। শোকস্তব্ধ গোটা গ্রাম।
Related Articles
আইসিডিএস কর্মী থেকে রাজনীতির ময়দান, রাস্তাটা মোটেও সুখের ছিল না আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালীর।
হুগলি, ১৪ মার্চ:- আই সি ডি এস কর্মী থেকে রাজনীতির ময়দান, তারপর লোকসভা ভোটে আরামবাগ থেকে তৃণমূলের প্রার্থী এই পথ মোটেও সুখের ছিলনা মিতালী বাগের। প্রত্যন্ত গ্রামের অত্যন্ত গরীব পরিবার থেকে উঠে আসার যেনো এক কাহিনী মিতালী বাগ। ‘আমি দিল্লির সাংসদ ভবনে প্রান্তিকদের জন্য আমার আওয়াজ তুলতে চাই’ এমনটাই জানাচ্ছে মিতালী। গণতন্ত্রের ক্ষমতায়ন এবং ভারতীয় […]
বাঁকুড়া থেকে পদ্মফুলকে ছুঁড়ে ফেলে দিয়ে ১২ টি বিধানসভা আমরা দখল করবো -কল্যান বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়া , ৩ অক্টোবর:- কেন্দ্রীয় কৃষি বিলের পক্ষে ও বিপক্ষে নেমে পড়েছে দুই রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল। কৃষি বিল নিয়ে তীব্র বিরোধীতায় নেমেছে শাসক তৃণমূল। কৃষি বিলের বিরোধিতায় বাঁকুড়ার জঙ্গলমহলে এসে বিজেপি কে হুংকার দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। নবান্ন অভিযান নিয়েও কড়া বার্তা দিয়ে বললেন বাঁকুড়া থেকে পদ্মফুলকে ছুঁড়ে ফেলে দিয়ে ১২ টি […]
তন্তুজ আজ স্বাবলম্বী, সরকারকে ডিভিডেন্ট দিতেও পারবে, আশা প্রকাশ মন্ত্রীর।
কলকাতা, ২০ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে লাভের মুখ দেখছেন রাজ্যের তাঁত শিল্পীরা। বাম জমানার রুগ্ন সরকারি তাঁত শিল্পী সমবায় তন্তুজ আজ সাবলম্বী।এক সময় ঋণে ডুবে থাকা ওই সংস্হা এখন লাভজনক। মাথার ওপর নেই কোনো ব্যাঙ্ক লোন। সরকারের কাছ হাত পেতে অর্থ সাহায্যও নিতে হচ্ছে না। এমনকি চলতি বছরের শেষে নিট মুনাফা থেকে তন্তুজ […]








