উঃ২৪পরগনা,৯ জানুয়ারি:- নৈহাটি থানার পুলিশ দেবকে থেকে যে সমস্ত বাজি উদ্ধার করেছিল আজ তা নিস্ক্রিয় করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের বাড়ির দেওয়াল, ছাদ, বাড়ির জানালা, জানালার কাচ ভেঙে যায় শব্দের আওয়াজে। ঘটনায় কয়েক জন আহত হয়েছে। পুলিশের পক্ষথেকে জানানো হয়েছে ঘটনার জেরে পরে স্থানীয় বাসিন্দারা পুলিশের দুটি জিপ জ্বালিয়ে দেয়। যদিও এলাকার মানুষের দাবি পুলিশ বাজি বাড়ি নিয়ে যাবে বলে গাড়িতে কিছু বাজি মজুত করছিল। নিস্ক্রিয় প্রক্রিয়া চলাকালীন বিস্ফোরণের কারনে সেই বাজির আগুন পুলিশের বাজি বোঝাই গাড়িতে এসে পড়ে তাতেই পুলিশের গাড়িতে আগুন ধরে যায়। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকার মানুষের দাবি যেগুলি পুলিশ নিস্ক্রিয় করছিল সেগুলি বাজি নয় বোমা ছিল।
সেই কারনেই এতবড় বিস্ফোরণ ঘটেছে। গত ৩ তারিখ নৈহাটির দেবক এলাকায় একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। ঘটনার জেরে প্রায় ১০ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। মারাযান ৫ জন শ্রমিক। বাজি কারখানার মালিক নুর হোসেন কে পুলিশ গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয়। অভিযোগ ছিল এলাকায় প্রায় ৬০ টির মত বড় ও সব মিলিয়ে ১০০ টির মত অবৈধ বাজি কারখানা চলছে। ঘটনার পর থেকেই পুলিশ এলাকার বাজি কারখানা গুলি থেকে বাজি উদ্ধার করে গঙ্গার ধারে নৈহাটির গরিফা এলাকার রাম ঘাটে নিস্ক্রিয় করছিল। সেই বাজি নিস্ক্রিয় করার সময়েই এই ঘটনা ঘটেছে।।উল্লেখ্য , নৈহাটির দেবক থেকে উদ্ধার হওয়া বাজি নিষ্ক্রিয় করার জন্য গৌরীপুর জুটমিল ছাইঘাট এলাকা বেছে নেয় পুলিশ। বারংবার স্থানীয় মানুষ না করা সত্ত্বেও আজ তিনটে নাগাদ বোম ডিসপোজাল করার সময় ফেটে যায় এই ঘটনায় 12টি পরিবারের ঘর ভেঙে যায়। এই ঘটনায় দুজন শিশু ও একজন বৃদ্ধ আহত হন। আহতদের উদ্ধার করে নৈহাটি স্থানীয় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ও RAF।দেবকে উদ্ধার বোমা গৌরীপুর ঘাটে এদিন নিস্ক্রিয় করার সময় হওয়া বিস্ফোরণ জনিত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ প্রশাসন ও দলকে মুখ্যমন্ত্রী ।ঘটনাস্থলে যান হুগলী লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জী।সেখানে পরিস্থিতি ক্ষতিযে দেখেন।আহতদের বাড়ি যান।Related Articles
তাপস পালের নামে দাতব্য চিকিৎসালয় গড়ে উঠুক এই আর্জি সরকারের কাছে চন্দননগরবাসীর।
হুগলি,১৮ ফেব্রুয়ারি:- ও তো মানুষ , আর মানুষ মাত্রই ভুল করে জীবনে । একটা ভুলের জন্য ওর শাস্তিটা অনেক বেশি হয়ে গিয়েছিল। আমরা চাই চন্দননগরে ওর পৈত্রিদাতব্যতে কোন দাতব্য চিকিৎসালয় গড়ে উঠুক। পাশাপাশি এখানে ওর একটি স্মৃতিসৌধ তৈরি করা হোক রাজ্য সরকারের কাছে আমাদের এই আবেদন। প্রয়াত তাপস পাল সম্পর্কে এমনই দাবি তার প্রতিবেশীদের। প্রসঙ্গত […]
চিকিৎসকদের আন্দোলনের সমর্থনে এবার হুগলিতে পথে নামলেন আইনজীবীরাও।
হুগলি, ১৬ আগস্ট:- হুগলি জেলা আদালতের আইনজীবীরা, আদালত কর্মচারীরা চুঁচুড়া আদালত চত্বর থেকে মিছিল শুরু করেন।ঘড়ির মোরে এক মৃত চিকিৎসকের স্মৃতিতে এক মিনিট নিরবতা পালন করেন। নারকিয় এই ঘটনার দ্রুত বিচার দাবী করেন। মহিলা আইনজীবী সৌমি আগরওয়াল, নূতন রায়রা বলেন, হুগলি জেলা জজ কোর্টের সব আইনজীবীরা সিদ্ধান্ত নিই আর জি কর ঘটনার বিচার পর্ব যা […]
চতুর্থ দফার ভোটে বহু আসনে মহিলারাই নির্ণায়ক, বলছে নির্বাচন কমিশনের হিসাব
কলকাতা, ৭ এপ্রিল:-রাজ্যের চতুর্থ দফার নির্বাচনে বেশ কয়েকটি আসনে মহিলা ভোটদাতারা নির্ণায়ক ভূমিকা নিতে চলেছেন।আগমী শনিবার চতুর্থ দফায় ভোট গ্রহণ হতে চলা দক্ষিণ ২৪ পরগণার ১১টি বিধানসভা আসনে মোট ভোটদাতার সংখ্যার নিরিখে মহিলা ভোটদাতাদের সংখ্যা পুরুষ ভোটারদের তুলনায় বেশি।৬টি বিধানসভা কেন্দ্র সোনারপুর উত্তর, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা উত্তর ও বেহালা দক্ষিণে পুরুষদের তুলনায় মহিলা ভোটদাতার সংখ্যা […]




