হুগলি,৩০ ডিসেম্বর:- উত্তরের হাওয়ার দাপটে টানা কয়েকদিন ধরে জাঁকিয়ে পড়েছে শীত। কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা বাঙালীর। আর এই শীতের কথা মাথায় রেখে বস্ত্র বিপনীর দোকানদারেরা শীতবস্ত্র তোলা শুরু করে দিয়েছেন। উদ্দেশ্য শীতের পোষাক বিক্রি করে একটু লাভের মুখ দেখা। সেইমত চুঁচুড়ার প্রানকেন্দ্র ঘড়ির মোড় সংলগ্ন দোকান গুলি এখন শীতবস্ত্রে ঠাসা। সোয়েটার,
কার্ডিগান, মোজা, গ্লাভস, চাদর, জ্যাকেট প্রভৃতির পসরা সাজিয়ে বসেছে তাঁরা। স্থায়ী দোকানের পাশাপাশি চুঁচুড়ার ফুটপাথেও শীতের পসরা নিয়ে হাজির অস্থায়ী দোকানদারেরা। তবে শীত পড়লেও তাঁদের বাজার কিন্তু এখনও সেভাবে গরম হয়নি। ঘড়ির মোড়ের এক দোকানি মদন মিত্র বলেন দোকান তো ব্যাপক হারে বেড়েছে, তারউপর মাসের শেষ, মানুষের হাতে টাকা নেই দেখা যাক জানুয়ারিটা কেমন কাটে ? অন্যদিকে এক অস্থায়ী দোকানদার শরৎ হালদার বলেন যেটুকু বিক্রি হচ্ছে তা বেলার দিকেই সন্ধ্যা নামলে ঠান্ডায় আর সেভাবে কেউ বাইরে বেরোচ্ছে না। তাই সূর্য ডুবলেই বাজার ফাঁকা হয়ে যাচ্ছে।Related Articles
প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ সনৎ রায় চৌধুরী।
হুগলি, ২ জুলাই:- প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ সনৎ রায় চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। শনিবার রাত আটটা কুড়ি মিনিটে চুঁচুড়া শ্যাম বাবুর ঘাট বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অকৃতদার সনৎ বাবু প্রথম জীবনে চুঁচুড়া দেশবন্ধু হাইস্কুলে শিক্ষকতা করেন। পরে তিনি সুগন্ধা হাইস্কুলে দীর্ঘদিন অংকের শিক্ষক হিসেবে ছিলেন। সুগন্ধা স্কুল থেকেই তিনি […]
হুগলিতে লকেটের সমর্থনে প্রচারে হেমন্ত বিশ্বকর্মা।
হুগলি, ১০ মে:- সন্দেশখালীর ঘটনায় সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত দিয়েছে। অস্ত্র গোলাবারুদ উদ্ধার হয়েছে সন্দেশখালি থেকে। আমার প্রশ্ন হচ্ছে যখন সিবিআই তদন্ত চলছে সুপ্রিমকোর্ট আর হাইকোর্ট তার উপর ভরসা করে বসে আছে। আপনি কেন সেই তদন্তকে টেম্পারিং করছেন। এটা বাংলাকে বদনাম করার কাজ নয়। বাংলার মা বোনেদের ন্যায় দেওয়ার কাজ। আপনি কেন স্টিং অপারেশন করছেন […]
যুবককে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ চুঁচুড়া আদালতের
হুগলি, ২৯ এপ্রিল:- পনের জন্য স্ত্রীর উপর অত্যাচার দুধের শিশুদেরও রেয়াত করেনি বাবা,তাদের ছুরি মেরে হত্যার চেষ্টা! দশ বছরের কারাদন্ড হল দোষীর। নিজের দুই সন্তান ও স্ত্রীকে ছুরি মেরে মারার চেষ্টার অভিযোগে দশ বছরের কারাদন্ড হল যুবকের। আজ চুঁচুড়া আদালতের ফাস্ট ফ্রাস্ট্র ট্র্যাক কোর্ট আজ এই সাজা ঘোষনা করে। মগরা থানার বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস জুটমিল এলাকার […]






