কলকাতা,১৭ ডিসেম্বর:- যখন গোটা আকাশ অন্ধকর হয়ে থাকে তখন মানুষ একটু আলোর সন্ধানে থাকে। সেটাই আমরা করতে চাইছি। ভারতের এমন জায়গা নেই যেখানে আন্দোলন হয়নি। একটা রাজনৈতিক দল ভোট জিতে যা ইচ্ছা তাই করতে চাইছে। সব কিছু নিজের বললে চলবে না। ভেদাভেদের রাজনীতির আমরা করতে দেব না। যারা দেশের স্বাধীনতা এনেছেন তাদের নাগরিকত্ব দিতে চাইছে না। এটা বিজেপির চক্রান্ত। কারো জীবনের নিরাপত্তা নেই তাই আমরা বলছি আমরা সবাই নাগরিক। নাগরিক নাগরিকের মধ্যে কোন ভেদাভেদ করা যাবে না। আমরা এখানে আছি এটা কোন দিন করতে দেব না। সবাই নিজের নিজের নাম লিখে ব্যাচ তৈরি করুন। সেখানে লিখবেন নো এন আর সি, নো ক্যাব ।
মঙ্গলবার যাদবপুর থেকে ভবানীপুর দ্বিতীয় দিনের মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সংখ্যার জোরে আইন পাশ করানো যায়, মানুষের সমর্থন না পেলে তা কার্যকরী হয় না। এই কবে আইন পাশ হবে, তা আগে জানানো হয়নি। তাই সাংসদদের অনেকে হাজির থাকতে পারেননি। অদিনএ তিনি বলেন, দেশ বিভাজন, বাংলা বিভাজন চলবে না। কাউকে বাংলা ছেড়ে যেতে দেব না। বাংলায় সংশোধিত নাগরিকত্ব আইন হবে না। তাঁর কথায়, পেঁয়াজের দাম ২০০ টাকায় পৌঁছেছে, আলু-পেঁয়াজ জ্বলছে, দেশ জ্বলছে।এখানে জাতীয় নাগরিকপঞ্জি করতে দেব না। এদিনের বিশাল মিছিলে ছিলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহান, গৌতম ঘোষ, অভিনেতা সোহম।Related Articles
স্বামীজীর জন্মদিবসে জয় হিন্দ বাহিনীর উদ্যোগে রক্তদান বৈদ্যবাটিতে।
হুগলি, ১২ জানুয়ারি:- হুগলি জেলার তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি মাননীয় সুবীর ঘোষের উদ্যোগে সহ সভাপতি মাননীয় শান্তনু দত্ত মহাশয়, সাধারণ সম্পাদক মাননীয় প্রবীর কুমার পাল মহাশয় ও শহর তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি মাননীয় সমর বাগচী মহাশয়ের ব্যবস্থাপনায় স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে বৈদ্যবাটি পৌরসভার ৮ নং ওয়ার্ডের বিবেকপল্লীতে এক মহতী রক্তদান শিবির আয়োজন করা […]
গোঘাটে “বাংলার গর্ব মমতা” ফেস্টুনে বিধায়কের ছবি কাটা , এলাকায় চাঞ্চল্য।
হুগলি , ২৩ ডিসেম্বর:- আর মাত্র কয়েক মাস পর রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে শাসক থেকে বিরোধী সব দলই ময়দানে নেমে গেছে। এই নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে শুরু হয়েছে রাজ্য সরকারের নতুন কর্মসূচি তথা তৃণমূল সরকারের নতুন কর্মসূচি বলা যেতেই পারে বঙ্গধ্বনি। এই কর্মসূচি চলছে রাজ্যের দিকে […]
স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে এই সন্দেহে স্বামীর মারে যুবকের মৃত্যু।
হাওড়া ,১৪ জানুয়ারি:- স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক আছে এই সন্দেহে স্বামীর মারে প্রাণ হারালেন এক যুবক। এই ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্ত স্বামী। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম গোপাল সর্দার। গত ১০ জানুয়ারী রাতে বালি থানার লালবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা গোপাল সর্দার, স্ত্রী এবং ছেলেকে নিয়ে গত ৪ জানুয়ারি কুলপিতে তাঁর এক আত্মীয়ের […]




