হাওড়া,১৬ ডিসেম্বর:- নাগরিকত্ব আইনের প্রতিবাদে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার ডোমজুড় এলাকা। সোমবার বিকেলে বিক্ষোভকারীরা বাস, লরি ভাঙচুর করে। অবরোধ করে জাতীয় সড়ক। ছোঁড়ে ইঁট, বোমাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়। নাগরিকত্ব আইনের প্রতিবাদে এদিন বিকেলে বাঁকড়া থেকে এলাকার বাসিন্দারা একটি মিছিল বের করে। বাঁকড়া কবরডাঙার কাছে মিছিল এলে সেই মিছিলের কয়েকজন দোকান লক্ষ্য করে ঢিল ছোড়ে। পরে তারা ৬নং জাতীয় সড়ক অবরোধ করে। প্রায় এক ঘণ্টা সেই অবরোধ হয়।
সেই সময় একটি বাস একটি লরি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের না আসায় আনা হয় র্যাফ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এরপর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে আবারও তারা দফায়-দফায় সেখানে এসে জড়ো হয়। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী এবং র্যাফ। তাদের লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট ছুঁড়তে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। ঘটনাস্থলে একই ইস্যু নিয়ে একটি নাগরিকত্ব আইন বিরোধী একটি মঞ্চ থেকে বারবার সংযত থাকতে বলা হয়। কিন্তু তারা সংযত তো হয়নি, উপরন্তু পুলিশকে উদ্দেশ্য করে ছুটতে থাকে ইট-পাটকেল, বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে। ছোড়ে রবার বুলেটও। এরপর কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের ডিসি অজিত সিং যাদব সহ পদস্থ পুলিশ কর্তারা।Related Articles
বন্ধ লোকাল ট্রেন। রাস্তায় বাসের সংখ্যাও কম হাওড়ায়।
হাওড়া , ৬ মে:- কোভিড সংক্রমণ বাড়তে থাকায় আজ বৃহস্পতিবার থেকে আগামী কয়েক দিনের জন্য লোকাল ট্রেন পরিষেবা সম্পূর্ণ বন্ধ করা রয়েছে। কোভিডে রাশ টানতেই এই পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকায় এদিন হাওড়া স্টেশনে যাত্রীদের সেই চেনা ভীড় ছিলনা। সকাল থেকেই প্ল্যাটফর্ম সাফাই করার ছবি দেখা গেছে। তবে বাসস্ট্যান্ডে এদিন যাত্রীদের […]
তুফানগঞ্জের প্যাঙ্গোলিন সহ আটক ৪ যুবক।
কোচবিহার,২৬ ফেব্রুয়ারি:- ভারত-বাংলাদেশ সীমান্তে একটি প্যাঙ্গোলিন সহ চারজন যুবককে আটক করল বিএসএফ জওয়ানরা। মঙ্গলবার রাতে বিএসএফ ও বন দপ্তরের আধিকারিকরা যৌথ অভিযান চালিয়ে তুফানগঞ্জের বালাভূত গ্রাম পঞ্চায়েতের ঝাউকুঠিতে সীমান্ত এলাকা থেকে প্যাঙ্গোলিন সহ চারজনকে আটক করা হয়। ধৃত চারজনকে তাদের স্বাস্থ্যপরীক্ষার জন্য বুধবার ওই চারজনকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ওই প্যাঙ্গোলিনটাকে […]
বাড়ির অমতে বিয়ে করায় শ্বশুরবাড়িতে গিয়ে মেয়েকে কোপাল বাবা।
উঃ২৪পরগনা,৮ ডিসেম্বর:- বাবার অমতে মেয়ে বিয়ে করায় মেয়ের শ্বশুর বাড়িতে ঢুকে দাঁ ও কুড়োল দিয়ে এলো পাথারি কোপাল বাবা। ঘাড়ে, মাথায় হাতে পিঠে আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসা মেয়ে। রবিবার সকালে ঘটনাটি অশোকনগর এগারো নম্বর ওয়ার্ডের গোলবাজার এলাকার ঘটনা। পরিবার সুত্রে জানা যায় মাস দুই আগে গোলবাজার এলাকায় শঙ্কর হালদার কে ভালেবেসে […]






