কলকাতা,৬ ডিসেম্বর:- রাজ্যে পার্শ্বশিক্ষকদের চলতি অনশন কর্মসূচি নিয়ে বিধানসভায় আলোচনার প্রস্তাব খারিজ করে দেবার প্রতিবাদে বিরোধী কংগ্রেস ও বাম দলগুলি সভা থেকে ওয়াকআউট করে। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় সিপিআইএম দলনেতা ডক্টর সুজন চক্রবর্তীকে এসম্পর্কিত মুলতুবি প্রস্তাবটি পাঠ করতে দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন । বিধানসভায় আজ প্রশ্ন উত্তর পর্ব না থাকাতেও বিরোধী সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন ।
প্রশ্নোত্তর এর বদলে সভায় আজ পরিবহন দপ্তরের স্থায়ী সমিতির রিপোর্ট নিয়ে আলোচনা হয়। রাজ্যপাল জাগদীপ ধনকার কয়েকটি বিল বিধানসভায় পিসের এখনো অনুমতি না দেওয়ায় সভায় আলোচ্যসূচির অভাব দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে । উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিধানসভার বিষয় উপদেষ্টা কমিটি বিকেলে আবার বৈঠকে বসছে ।Related Articles
ভবানীপুরে এবার বাংলার দুই তারকা কৌশিক ও মুকেশ ।
সৌরভ রায় , ২১ আগস্ট:- করোনা পরিস্থিতিতে এবছর পিছিয়ে গিয়েছে সিএবি ট্রান্সফার উইনডো। প্রত্যেক বছর ১ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে সিএবি প্রথম আর দ্বিতীয় ডিভিশন এর ক্লাবের ক্রিকেটারদের সই করায়। এবার সিএবি চাইছে অনলাইনে ক্রিকেটারদের সই করাতে। আনুষ্ঠানিক ভাবে দল বদল ও ক্লাবে সই না হলেও, কলকাতা ক্রিকেট ময়দানের বড় ক্লাব গুলো ইতিমধ্যেই জোরকদমে দল […]
‘অবিলম্বে রাজধানী দিল্লিতে শান্তি’ ফেরানোর জন্য সচেষ্ট হতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।
ভুবনেস্বর,২৮ ফেব্রুয়ারি:- ‘অবিলম্বে রাজধানী দিল্লিতে শান্তি’ ফেরানোর জন্য সচেষ্ট হতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুবনেশ্বরে আন্তঃরাজ্য পরিষদের পূর্বাঞ্চলের বৈঠকে যোগ দেওয়ার পর শুক্রবার সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী। তবে এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে কিছু জানানো হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে মঙ্গলবার সন্ধ্যায় ভুবনেশ্বরে পৌঁছন মমতা। মমতা […]
বেহাল বিদ্যুৎ পরিষেবা, প্রতিবাদে হাওড়ার তিন রাস্তা অবরোধ করে গ্রাহকদের বিক্ষোভ।
হাওড়া, ১৮ জুন:- বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে উপযুক্ত পরিষেবার দাবিতে রাজ্য বিদ্যুৎ পর্ষদের দুটি গাড়ি আটকে বিক্ষোভ হাওড়ায়। মঙ্গলবার সকালে একইসাথে তিনটি রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। হাওড়ার জগৎবল্লভপুরের ইছানগর এলাকায় বিক্ষোভ অবরোধের জেরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বড়গাছিয়া জাঙ্গিপাড়া রোড, মুন্সিরহাট সীতাপুর রোড এবং জগৎবল্লভপুর মোশার রোড অবরোধ করা হয়েছে বলে জানা […]




