কলকাতা,৪ ডিসেম্বর:- গোটা দেশেই এবার এক দেশ এক রেশন কার্ড কার্যকর হতে চলেছে। ২০২০ সালের জুন মাস থেকেই তা কার্যকর হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। এই কার্ডের মাধ্যমে দেশের যে কোনও প্রান্ত থেকে রেশন সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। মূলত ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের কথা ভেবেই এই এক দেশ এক রেশন কার্ড চালু করতে চলেছে সরকার।ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের কথা ভেবেই এই কার্ড কার্যকর করার পরিকল্পনা নিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে তার জন্য সবার আগে এক আধার পরিচয় পত্র দেখাতে হবে রেশন দোকানে। তবেই মিলবে এই সুবিধা।
জাতীয় খাদ্য আইনের আওতায় এই পরিষেবা পাবেন তাঁরা। পুরোটাই অনলাইনে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এই পরিষেবা চালু হওয়ার কারণে রেশনে দুর্নীতি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। লোকসভায় এক প্রশ্নোত্তর পর্বে জানিয়েছন আপাতত ১৪টি রাজ্যের জন্য মেশিন বসানো হয়েছে বাকি ২০ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই ব্যবস্থা শুরু হবে ৷ রেশনে নিম্ন মানের সামগ্রী দেওয়ার অভিযোগ নতুন কোনও ঘটনা নয়। প্রায়ই এই নিয়ে অভিযোগ করে থাকেন গ্রাহকরা। মন্ত্রীর দাবি, এক দেশ-এক রেশন কার্ড চালু হলে একদিকে যেমন রেশনে দুর্নীতি অনেকটা কমবে অন্যদিকে, রেশনে দেওয়া সামগ্রির মানও উন্নত হবে। কারণ, এবার রেশনে সামগ্রী পাওয়া যাবে জাতীয় খাদ্য আইনের আওতায়।Related Articles
দক্ষিণেশ্বরে অভিনব উদ্যোগ, ঢাকের বাজনার শব্দে মাতিয়ে তুলছেন মহিলা ঢাকীরা।
উঃ২৪পরগনা, ৩১ অক্টোবর:- দক্ষিণেশ্বর মা ভবতায়নীর মন্দিরে আজ কালীপুজো উপলক্ষে অভিনব উদ্যোগ মন্দির কর্তৃপক্ষ গ্রহণ করেছে ৩০ জন মহিলা ঢাকি মাকে মায়েরা ঢাকের বাজনার শব্দে মাতিয়ে তুলেছেন দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গন সেজে উঠেছে মা ভবতারিনির মন্দির এই বিশেষ দিনে অগণিত ভক্ত মা ভবতারিণীকে পুজো দিতে এসেছেন। Post Views: 552
ভোটে নিযুক্ত সরকারি কর্মচারীদের শুরু হল ট্রেনিং।
সুদীপ দাস, ৫ জানুয়ারি:- কর্পোরেশন নির্বাচনের ঘন্টা বেজে গেছে। আজ থেকে শুরু হয়ে গেল নির্বাচনের কাজে যে সমস্ত সরকারি কর্মী অংশগ্রহণ করবেন তাদের ট্রেনিং। চন্দননগর কর্পোরেশনের ভোটের দামামা বেজে গেছে। করোনার তৃতীয় ঢেউ শুরু হলোও নির্বাচন রয়েছে বহাল। আর সেই নির্বাচন প্রক্রিয়াকে সঠিকভাবে রুপায়ন করার লক্ষ্যে যে সমস্ত সরকারি কর্মীরা মানুষের ভোট নেওয়ার কাজ করবেন […]
বিজেপিকে দাঙ্গাবাজ , দুঃশাসনের দল বলে আক্রমণ মমতার , দলবদলুদের তীব্র কটাক্ষ হাওড়ার জনসভায়।
হাওড়া , ২৭ মার্চ:- কয়েকজন মীরজাফর আছেন। তাদের খাইয়ে-পরিয়ে মানুষ করেছি। এখন খাল কেটে কেউটে হয়েছে। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নে তারা কেউই ছিলনা। আজ তারা অনেক কিছু বলছে। শনিবার হাওড়ার ডুমুরজলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এসে নাম না করে দলবদলু’দের এইভাবেই কটাক্ষ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, এবারের নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে ৩০০ […]





