কলকাতা,৪ ডিসেম্বর:– প্রশাসনের সমস্ত কাজে ই গভর্নেন্স চালু করার লক্ষ্যে আরো একধাপ এগোল নবান্ন। এখন থেকে রাজ্য সরকারি কর্মীদের ছুটির আবেদন জানানোর পদ্ধতি ও অনলাইনে নিয়ে আসা হচ্ছে।ক্যাজুয়াল লিভ ছাড়া এখন থেকে রাজ্য সরকারি কর্মীদের যেকোনো ছুটির আবেদন অনলাইনে জানাতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের অর্থ দপ্তর। ই-গভর্নেন্স চালু করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।এব্যাপারে সেরাজ্যের সরকারের সাফল্য কেন্দ্রের কাছ থেকে পুরস্কার ছিনিয়ে নিয়েছে।রাজ্য সরকারি দপ্তরের কাজকর্ম কম্পিউটার নির্ভর করার ক্ষেত্রে ই–সার্ভিস বুক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তারই অঙ্গ হিসেবে এবার থেকে ছুটিছাটার বিষয়ও চলে আসবে অনলাইনের আওতায়। ক্যাজুয়াল লিভ ছাড়া আর সমস্ত ছুটির আবেদন করতে হবে অনলাইনেই। কিছু দিনের মধ্যেই হার্ড কপির ব্যবহার অবসান হতে চলেছে। যদিও এখনই পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। যতদিন না নতুন বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, ততদিন পুরোনো পদ্ধতিতেই আবেদন করতে হবে। তবে পাঁচ নভেম্বরের পর ক্যাজুয়াল লিভ ছাড়া অন্য কোনও ছুটির আবেদন করিনি বা পাঁচ নভেম্বরের পরের ক্যাজুয়াল লিভ বাদে অন্য ছুটির আবেদন কেবল এইচআরএমএস–এর মাধ্যমেই করেছি বলে অনলাইনে ‘স্বীকারপত্র’ জমা দিতে বলা হয়েছে কর্মীদের। এছাড়াও যে সব কর্মীর কোনও কোনও আবেদন আটকে পড়ে রয়েছে বা জমা করা যায়নি বা হারিয়ে গিয়েছে, এমন ক্ষেত্রে ই–সার্ভিস বুক চালু হলেও আবেদন জমা করা যাবে। ই–সার্ভিস বুক চালু হলেও এই আবেদন ১৫ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। ই–সার্ভিস বুক চালু হলে রাজ্য সরকারি কর্মীদের আর সার্ভিস বুক হারানোর ঝক্কি বা দুশ্চিন্তা নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন কারণে সার্ভিস বুক নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার ফলে সরকারি কর্মীদের অবসর পরবর্তী সুবিধা পেতে সমস্যা হয়েছে। দেরি হয়েছে পেনশন পেতে। অনলাইন সার্ভিস বুকের কাজ সেই কারণেই। ই-সার্ভিস বুক বা অনলাইন সিস্টেম অফ ম্যানেজমেন্ট অফ সার্ভিস বুক চালু হলে এই সমস্যাগুলির সুরাহা হবে।Related Articles
পুলিশের উদ্যোগে দামী ফোন ফিরে পেলেন বৃদ্ধ দম্পতি।
হাওড়া, ৪ মার্চ:- এক বয়স্ক ব্যক্তির হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে তাঁর হাতে তুলে দিল হাওড়া সিটি পুলিশের বালি থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, এদিন দুপুর তিনটের সময় শ্যামল কুমার সান্যাল নামের এক ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে বালি থানায় এসে লিখিত অভিযোগ জানান। তিনি পুলিশকে বলেন, বালির রাসবাড়ি এলাকায় এক আত্মীয়ের বাড়ি তাঁরা আসেন এদিন […]
মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
হাওড়া, ২৫ জুলাই:- হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের পাকুড়িয়া ব্রিজের উপর বস্তাবন্দি অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বস্তায় বেঁধে কেউ বা করা দেহ ফেলে রেখে যায় বলে অভিযোগ। ডোমজুড় থানা দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতার নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। Post Views: 388
ভারত সেবাশ্রমেও ভক্তিভরে সরস্বতী পুজোর আয়োজন।
হাওড়া, ৫ ফেব্রুয়ারি:- কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে প্রণব ছাত্রাবাসে মহা সমারোহে সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে। দূর দুরান্ত থেকে বহু মানুষ, ছাত্রছাত্রীরাও পুজোয় অংশ নিয়েছেন। সঙ্ঘের সন্ন্যাসীরা সমবেত ভাবে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেন। পুষ্পাঞ্জলি দেন সাধারন মানুষও। পরে ভক্তদের জন্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এদিন পুজো পরিচালনা করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ […]






