হুগলি,৩ ডিসেম্বর:- ছোটবেলা থেকেই ছটফটে । বাবা-মা তাই আদরের মেয়ের নাম রেখেছিলো জলি । কিন্তু কে জানত বিধাতার নিষ্ঠুর পরিহাসে একদিন ছটফট তো দূরের কথা সামান্য নড়াচড়ার জন্যই তাঁকে যন্ত্রের সহযোগীতা নিতে হবে ! তখন মেরেকেটে বয়স ১২কি ১৩ । ক্লাস সেভেনের চনমনে মেয়েটি দু’দিনের জ্বরে কাবু হয়ে পরে । সেই জ্বর-ই যে তাঁকে আর কোনদিন নিজের পায়ে দাঁড়াতে দেবে না তা দুঃস্বপ্ননেও কোনদিন ভাবেনি জলি ভট্টাচার্য সহ তাঁর পরিবার। ১৯৯২ সালের সেই জ্বরে কাবু হওয়ার পর চিকিৎসার জন্য শুরু হয় চেন্নাইতে দৌড়াদৌড়ি । কিন্তু প্রানে বাঁচলেও জলির দুটি পা-ই অসাড় হয়ে পরে । চলাফেরার জন্য হুইল চেয়ারই তাঁর চিরসঙ্গী হয়ে ওঠে । সেইসময় থেকেই নবজীবন শুরু হয় চুঁচুড়া ঘুটিয়াবাজার কালীতলার বাসিন্দা জলি ভট্টাচার্যের(৩৯)। প্রথম প্রথম ভেঙে পড়লেও ঘুড়ে দাঁড়ানোর একটা জেদ কোথায় জানি কুঁড়ে কুঁড়ে খাচ্ছিলো জলিকে । সেই জেদকে পাথেয় করেই অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে জলি প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে দিয়েছে । আজ সে শিক্ষিকা । আজ সে নিজের হুইল চেয়ারে চেপে চুঁচুড়ার ব্যাস্ত রাস্তা পেরিয়া প্রায় ১৫ মিনিটের সফর করে নিজে নিজেই চুঁচুড়া পিপুলপাতি জ্ঞানাঞ্জন জুনিয়র বেসিক স্কুলে শিক্ষকতা করতে যায় । এই বিদ্যালয় কোন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য নয় । এই বিদ্যালয় সর্বসাধারনের জন্য। সেখানে সহকর্মীদের সাথে সমান তালে তাল মিলিয়ে জলি । সহকর্মীদের মতে জলি কাজের ক্ষেত্রে আমাদের থেকেও দক্ষতা দেখায় । বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিপ্তী দাসবিশ্বাসের মতে জলির যে প্রতিবন্ধকতা আছে , সেটাই আমরা বুঝতে পারিনা , ও কারোর উপরে নির্ভরশীল নয় ! নিজের গুনে ক্ষুদে পড়ুয়াদের কাছেও প্রিয় হয়ে উঠেছে জলি। জীবনযুদ্ধে প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে এগিয়ে চলুক জলিরা; বিশ্ব প্রতিবন্ধী দিবসে এটাই হোক সকলের প্রার্থনা!
Related Articles
সীমান্তবর্তী এলাকায় ট্রাক পার্কিংয়ের যাবতীয় দায়িত্ব নিজের হাতে তুলে নিল পরিবহন দপ্তর।
কলকাতা, ৮ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রীর ঘোষণাঅনুযায়ী সীমান্তবর্তী এলাকায় ট্রাক পার্কিংয়ের যাবতীয় দ্বায়িত্ব ও ব্যবস্থাপনা পরিবহণ দফতর নিজের হাতে তুলে নিল। উত্তর ২৪ পরগণার পেট্রোপোল, বনগাঁ এবং ঘোজাডাঙ্গা, কোচবিহারের চ্যাংড়াবান্ধা, আলিপুরদুয়ারের জয়গাঁও, মালদহের মহদীপুর, দক্ষিণ দিনাজপুরের হিলি, জলপাইগুড়ির ফুলবাড়ি এবং দার্জিলিংয়ের পানিট্যাঙ্কি ও শিলিগুড়ি- এই ট্রাক টার্মিনাল গুলির দায়িত্ব এখন থেকে তারাই সামলাবে। আন্তর্জাতিক সীমানা থেকে ১৫ […]
প্রার্থী ঘোষনার আগেই এবার মনপসন্দ প্রার্থীর নামে পোষ্টার চন্দননগরে।
সুদীপ দাস , ১৭ ফেব্রুয়ারি:- প্রার্থী ঘোষনার আগেই এবার মনপসন্দ প্রার্থীর নামে পোষ্টার চন্দননগরে। বুধবার সকালে চন্দননগর রেলওয়ে প্লাটফর্মে বিজেপির রাজ্য কমিটির সম্পাদক দীপাঞ্জন গুহর নামে পোষ্টার পরে। সেই পোষ্টারে লেখা ছিলো চন্দননগর বিধানসভায় বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। চন্দননগর প্লাটফর্মের একাধিক জায়গায় এই মর্মে পোষ্টার পরে। পোষ্টারের […]
ওয়েষ্ট বেঙ্গল ন্যাশনাল হেল্থ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশন এর বিক্ষোভ চুঁচুড়ায়।
সুদীপ দাস , ৮ ডিসেম্বর:- স্থায়ীকরন ও বেতন কাঠামো পুণবিন্যাস সহ মোট ৫ দফা দাবীর ভিত্তিতে আজ হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে ব্যাপক বিক্ষোভে সামিল হলো ওয়েষ্ট বেঙ্গল ন্যাশনাল হেল্থ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশন। এদিন জেলার সমস্ত এনএইচএম ও এনইউএইচএম কর্মীরা চুঁচুড়ায় অনস্থিত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে উপস্থিত হন। দপ্তরের সামনেই তাঁদের […]







